যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ প্রচলিত মিথ্যা হ'ল:স ও ভিত্তহৃন কথা! পর্যবেক্ষণ করতাম । যদি দেখতাম, তিনি সুন্দর ও পূর্ণরূপে সালাত প্রতিষ্ঠা করছেন তবে আমি তার নিকট অবস্থান করতাম এবং তার নিকট থেকে হাদীস লিখতাম । আর যদি তার সালাতের বিষয়ে অবহেলা দেখতাম তবে আমি তার নিকট থেকে হাদীস শিক্ষা না করেই ফিরে আসতাম । আমি বলতাম: যে সালাতে অবহেলা করতে পারে সে অন্য বিষয়ে বেশি অবহেলা করবে ।** তারা শুধু হাদীস বর্ণনাকারীর বাহ্যিক কর্মই দেখতেন না, তার আচরণ, আখলাক, সততা, বিশ্বস্ততা ইত্যাদিও জানার চেষ্টা করতেন ৷ দ্বিতীয় হিজরী শতকের প্রসিদ্ধ তাবিয়ী আসিম ইবনু সুলাইমান আল-আহওয়াল (১৪০ হি) বলেন, আমি আবুল আলিয়া (৯০ হি)-কে ' বলতে শুনেছি, তোমরা (দ্বিতীয় শতকের তাবিয়ীগণ) তোমাদের পূর্ববর্তীদের চেয়ে সালাত- সিয়াম বেশি পালন কর বটে, কিন্তু মিথ্যা তোমাদের জিহ্বায় প্রবাহিত হয়ে গয়েছে।** এছাড়া উক্ত রাবীকে বিভিন্ন প্রশ্ব করে এবং তার পাণ্ডুলিপির সাথে মুখের বর্ণনা মিলিয়ে তীর সততা সম্পর্কে নিশ্চিত হতেন নিজেরদের পর্যবেক্ষণের পাশাপশি মূলত সমকালীন আলিমদের মতামতের মাধ্যমে তারা রাবীর সততা সম্পর্কে জানতে চেষ্টা করতেন ৷ ইয়াহইয়া ইবনু মুগীরাহ (২৫৩ হি) বলেন: আমি প্রখ্যাত তাবি-তাবিয়ী জারীর ইবনু আব্দুল হামীদ (১৮৮ হি)-কে তার ভাই আনাস ইবনু আব্দুল হামীদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম ৷ তিনি বললেন: তার হাদীস লিখবে না: কারণ সে মানুষের সাথে কথাবার্তায় মিথ্যাকথা বলে । সে হিশাম ইবনু উরওয়াহ. উবাইদুল্লাহ ইবনু উমার প্রমুখ মুহাদ্দিস থেকে হাদীস শিখেছে ৷ কিন্তু যেহেতু মানুষের সাথে কথাবার্তায় তার মিথ্যা বলার অভ্যাস আছে সেহেতু তার হাদীস গ্রহণ করবে না ১% তবে সর্বাবস্থায় তাদের মূল সিদ্ধান্তের ভিত্তি হতো ব্যক্তির প্রদত্ত তথ্যের তুলনামূলক নিরীক্ষা । এজন্য অগণিত ক্ষেত্রে আমরা দেখতে পাই যে, একজন মুহাদ্দিস কোনো একজন রাবী সম্পর্কে অনেক প্রশংসা শুনে প্রবল ভক্তি ও আগ্রহ সহকারে তার নিকট হাদীস শিখতে গিয়েছেন । কিন্তু যখনই তার বর্ণিত হাদীসের মধ্যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মিথ্যা ও ভুল দেখতে পেয়েছেন তখনই সেই ব্যক্তির বিষয়ে তার সিদ্ধান্ত পাল্টে গিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুহার্রির আল-জাযারী ২য় শতকের একজন আলিম ও বুযুর্গ ছিলেন। খলীফা মনসূরের শাসনামলে (১৩৬-১৫৮ হি) তিনি বিচারকের দায়িত্বও পালন করেন। তবে তিনি হাদীস বর্ণনায় অত্যন্ত দুর্বল ছিলেন । তিনি ES ইবনু আদী, আল-কামিল ১/১৩২ । *** ইবনু আদী, আল-কামিল ১/১৩৩ ! *% সবনু আবী হাতিম, আল-জারহু ওযাত তা’দীল ২/২৮৯ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।