যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ৯৫ অনুলিপিকারের ভুলের সম্ভাবনা থাকে কিন্তু গ্রস্থকারের মুখ থেকে গ্রন্থটি পঠিতরূপে গ্রহণ করলে এ সকল ভুল বা বিকৃতির সম্ভাবনা থাকে না । ইহুদী-খুস্টানগণ তাদের ধর্মগ্রন্থ লিখতেন পাঞ্ডুলিপির উপর নির্ভর করে। এতে বাইবেলের বিকৃতি সহজ হয়েছিল । ইহদী-খৃস্টান পণ্ডিতগণ একবাক্যে স্বীকার করেন যে, প্রচলিত বাইবেলের মধ্যে লক্ষ লক্ষ্য বিকৃতি বিদ্যমান, যেগুলিকে তারা (€770॥॥) ভুল এবং (Various readings) বা পাঠের বিভিন্নতা বলে অভিহিত করেন ।*** মিল প্রমাণ করেছেন যে. বাইবেলের মধ্যে এইরূপ ত্রিশহাজার ভুল রয়েছে। আর ক্রিসবাখ প্রমাণ করেছেন যে, বাইবেলের মধ্যে এইরূপ একলক্ষ পঞ্চাশহাজার ভুল রয়েছে। আর শোলয-এর মতে এইরূপ বিকৃতি বাইবেলের মধ্যে এত বেশি যে তা গণনা করে শেষ করা যায় না।**' এই বিকৃতি ও ভুলের প্রতিরোধ ও প্রতিকার করতে পেরেছিলেন মুসলিম উম্মাহর মুহাদ্দিসগণ মৌখিক বর্ণনা ও শ্রুতির বিষয়ে গুরুত্বারোপের মাধ্যমে । আমরা আরো বুঝতে পারছি যে, হাদীস তৃতীয় শতাব্দীতে বা পরবর্তী কালে সংকলিত হয়েছে মনে করাও ভুল । মূলত প্রথম শতাব্দী থেকেই হাদীস সংকলন করা হয়েছে। পরবর্তী সংকলকগণ তাদের গ্রন্থে পূর্ববর্তী সং ৰ সংকলিত পুস্তকগুলি সংকলিত করেছেন। তবে মুহাদ্দিসপণ কখনোই হাদীস বর্ণনার তথ্য সূত্র হিসাবে পাণ্ডুলিপির উল্লেখ করেন নি । বরং পাঞ্ডুলিপির পাশাপাশি মৌখিক বৰ্ণনা ও শ্রুতির উপরে তারা বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ১. 8. 8৪. ব্যক্তিপত সততা যাচাই বিশুদ্ধ ও প্রমাণিত হাদীসকে হাদীসের নামে কথিত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল বা মিথ্যা থেকে পৃথক করার জন্য মুহাদ্দিসগণের দ্বিতীয় পদক্ষেপ ছিল সনদে উল্লিখিত সকল 'রাবী’-র ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহ করা এবং তাদের ব্যক্তিগত সততা, সত্যপরায়ণতা ও ধার্মিকতা (।এ০) সম্পর্কে নিশ্চিত হওয়া । এ বিষয়ে তারা নিজেরা ‘রাবী'র কর্ম পর্যবেক্ষণ করতেন এবং প্রয়োজনে সমকালীন আলিম, মুহাদ্দিস ও শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতেন । সাহাবীগণের সমকালীণ ১ম হিজরী শতকের প্রখ্যাত তাবিয়ী আবুল আলীয়া রুফাই’ ইবনু মিহরান (৯০ হি) বলেন: কোনো স্থানে কোনো ব্যক্তি হাদীস বলেন বা শিক্ষাদান করেন জানলে আমি হাদীস সংগ্রহ করার উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার নিকট গমন করতাম ৷ সেখানে যেয়ে আমি তার সালাত ১৬ শন. H. Home, An Introduction to The Critical Study And Knowledge of The Holy Scriptures 2/325. ; রাহমাতুল্লাহ কিরানবী, ইযহারুল হক ২/৫৪২! ১:২ ব্রাহমাতুল্লাহ কিরানবী, ইযহারুল হক্ক ২/৫৪২ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।