যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা আমাদেরকে আব্দুল্লাহ ইবনু মাসলামা কা’নাবী বলেন, তিনি মালিক থেকে, তিনি আবুয যিনাদ থেকে, তিনি আ’রাজ থেকে, তিনি আবু হুরাইরা থেকে, রাসূলুল্লাহ (3%) শুক্রবারের কথা উল্লেখ করে বলেন: ... 1২% | সনদটি দেখে কেউ ভাবতে পারেন যে, ৫ম শতাব্দী পর্যন্ত মুহাদ্দিসগণ হাদীস বর্ণনার ক্ষেত্রে শুধু মৌখিক বর্ণনার উপর নির্ভর করতেন । রাসুলুল্লাহ (3) থেকে গ্রন্থকার পর্যন্ত মাঝে ৮ জন বর্ণনাকারী! সকলেই শুধু মৌখিক বর্ণনা ও শ্রুতির উপর নির্ভর করেছেন! কাজেই ভুলভ্রান্তির সম্ভাবনা খুবই বেশি!! কিন্তু প্রকত অবস্থা সম্পূর্ণ ভিন্ন। ইমাম বাইহাকীর এই সনদের অর্থ হলো: ইমাম মালিকের লেখা মুয়াত্তা গ্রন্থটি আমি আলি ইবনু আহমদ ইবনু আবদান-এর নিকট পঠিত শুনেছি তিনি তা আহমদ ইবনু উবাইদ সাফ্ফার- এর নিকট পড়েছেন। তিনি পুস্তকটি ইসমাঈল কাযীর নিকট পাঠ করেছেন । তিনি পুস্তকটি আব্দুল্লাহ ইবনু মাসলামা কা'নাবীর নিকট পাঠ করেছেন। তিনি মালিক থেকে.... ৷ এর দ্বারা তিনি প্রমাণ করলেন যে, তিনি মুয়াত্তা গ্রন্থটি বাজার থেকে ক্রয় করে নিজে পাঠ করে তার থেকে হাদীস সংগ্রহ করেন নি। বরং তিনি ' মুয়াত্তার পাণ্ডুলিপি সংগ্রহ করে এমন একটি ব্যক্তির নিকট তা পাঠ করে শুনেছেন যিনি নিজে গ্রন্থটি বিশুদ্ধ পাঠের মাধ্যমে আয়ত্ত করেছেন... এভারে শেষ পর্যন্ত । বাইহাকী এই হাদীসটি আরো অমেকগুলি সনদে উল্লেখ করেছেন। সকল সনদেই তিনি মৌখিক বর্ণনা ও শ্রুতির. কথা উল্লেখ ক্ররেছেন। তিনি মূলত. বলেছেন যে, ইমাম মালিকের মুয়াত্তা গ্রন্থটি তিনি বিভিন্ন উন্তাদের নিকট বিভিন্ন সনদে বিশুদ্ধর্ূপে পড়ে শ্রবণ-করেছেন।*** এভাবে আমরা দেখছি যে. লিখিত পাণ্ডুলিপির সাথে মৌখিক বর্ণনা ও শ্রুতির সমন্বয়ের জন্য মুহাদ্দিসগণ পাণ্ডুলিপি বা পুস্তকের বরাত প্রদানের পরিবর্তে শ্রবণের বরাত প্রদানের নিয়ম প্রচলন করেন । তাদের এই পদ্ধতিটি ছিল অত্যন্ত সুক্ষ্ম ও বৈজ্ঞানিক ৷ বর্তমান যুগে প্রচলিত গ্রন্থের নাম, পৃষ্ঠা সংখ্যা ইত্যাদি উল্লেখ করে 'Refere৷৷০€' বা তথাসূত্র দেওয়ার চেয়ে এভাবে শিক্ষকের নাম উল্লেখ করে ‘Referen০e€’ দেওয়া অনেক নিরাপদ ও যৌক্তিক । তৎকালীন হস্তলিখিত গ্রন্থের যুগে শুধুমাত্র গ্রন্থের উদ্ধৃতি প্রদানের ক্ষেত্রে গ্রন্থ পাঠে ভুলের সম্ভাবনা, গ্রছ্থের মধ্যে অন্যের সংযোজনের সম্ভাবনা ও বাইহাকী, আহমদ ইবনুল হুসাইন (৪৫৮হি.). আস-সুনানুল কুবরা ৩/২৪৯ । *% বাইহাকী, আস-সুনানুল কুবরা ৩/২৪৯! Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।