যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ৯১ Eyed III LH os Hk tog “ইমাম ইয়াহইয়া ইবনু মা‘ঈন (২৩৩ হি) বলেন: ইমাম আব্দুর রাযযাক সান‘আনী (২১১ হি) আমাকে বলেন: তুমি আমার নিকট থেকে.অন্তত একটি একটি হাদীস লিখিত পাণ্ডুলিপি ছাড়া গ্রহণ কর । আমি বললাম: কখনোই না, আমি লিখিত পাণ্ডুলিপির প্রমাণ ছাড়া মৌখিক বর্ণনার উপর নির্ভর করে একটি অক্ষরও গ্রহণ করতে রাজী নই ১ আব্দুর রাযযাক সান‘আনীর মত সুপ্রসিদ্ধ ও বিশুদ্ধ হাদীস বর্ণনাকারী মুহাদ্দিসের নিকট থেকেও লিখিত ও সংরক্ষিত পাণ্ডুলিপির সমন্বয় ব্যতিরেকে একটি হাদীস গ্রহণ করতেও রাজী হন নি ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন! এ বিষয়ে তাদের মূলনীতি দেখুন। তৃতীয় শতকের অন্যতম মুহাদ্দিস ও হাদীস বিচারক ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন (২৩৩হি) বলেন : যদি কোনো ‘রাবীর হাদীস তিনি সঠিকভাবে মুখস্থ ও বর্ণনা করতে পেরেছেন কিনা সে বিষয়ে সন্দেহ হয় তাহলে তার কাছে তার পুরাতন পাণ্ডুলিপি চাইতে হবে। তিনি যদি পুরাতন পাণ্ডুলিপি দেখাতে পারেন তবে তাকে ইচ্ছাকৃত ভুলকারী বলে গণ্য করা যাবে না। আর যদি তিনি বলেন যে, আমার মুল প্রাচীন পাণ্ডুলিপি নষ্ট হয়ে গিয়েছে, আমার কাছে তার একটি অনুলিপি আছে তাহলে তার কথা গ্রহণ করা যাবে না। অথবা যদি বলেন যে, আমার পাণ্ডুলিপিটি আমি পাচ্ছি না তাহলেও তার কথা গ্রহণ করা যাবে না । বরং তাকে মিথ্যাবাদী বলে বুঝতে হবে ।** ১. ৪. ৩. ২. সনদে শ্রুতি বর্ণনার অর্থ ও প্রেক্ষাপট উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে, প্রথম হিজরী শতকের দ্বিতীয়ার্ধ থেকেই হাদীস লিখে মুখস্থ করা হতো ৷ মুহাদ্দিসগণ লিখিত পাণ্ডুলিপি দেখে হাদীস বর্ণনা করতেন, নিরীক্ষা করতেন, বিশুদ্ধতা যাচাই করতেন এবং প্রত্যেকেই তার শ্রুত হাদীস লিপিবদ্ধ করে রাখতেন ৷ এখন প্রশ্র হলো, তাহলে তারা হাদীস বর্ণনার ক্ষেত্রে লিখিত পুস্তকের রেফারেন্স প্রদান না ক্যুর শুধুমাত্র ‘মৌখিক বর্ণনা'র উপর কেন নির্ভর করতেন। তারা কেন (৬০> 35%), অৰ্থাৎ ‘আমাকে বলেছেন’, ‘আমাকে সংবাদ দিয়েছেন’ ইত্যাদি বলতেন? তীরা কেন বললেন না, অমুক পুস্তকের এই কথাটি লিখিত আছে... ইত্যাদি? প্রকৃত বিষয় হলো, সাহাবীগণের যুগ থেকেই “পুস্তক’-এর চেয়ে “ব্যক্তি'র গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। পাঞ্ডুলিপি-নির্ভরতা ও এতদসংক্রান্ত ভুলভ্রান্তির ১৩০ আহমদ. আল-মুসনাদ ৩/২৯৭, খতীব বাগদাদী, আল-জামিয় লি-আখলাকির রাবী ২/১২ ৷ ১:১ খতীব বাগদাদী, আল-কিফাইয়াতু ফী ইলমির রিওয়াইয়া পৃ: ১১৭ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।