যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

৮৮ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা এরা হাদীস বর্ণনায় দুর্বল বলে প্রমাণিত হয়েছেন। পরবর্তী মুহাদ্দিসগণ তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে, এরা পাণ্ডুলিপির উপর নির্ভর না করায় মাঝে মাঝে বর্ণনায় ভুল করতেন বস্তুত মৌখিক শ্রবণ ও পাণ্ডুলিপির সংরক্ষণের মাধ্যমেই নির্ভরযোগ্য বর্ণনা করা সম্ভব । এজন্য যে সকল 'রাবী' শুধুমাত্র পাণ্ডুলিপির উপর নির্ভর করে বা শুধুমাত্র মুখস্থশক্তির উপর নির্ভর করে হাদীস বর্ণনা করতেন তাদের হাদীস মুহাদ্দিসগণ দুর্বল বা অনির্ভরযোগ্য বলে গণ্য করেছেন। কারণ তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে এদের বর্ণনায় ভুল ও বিক্ষিপ্ততা ধরা পড়ে । এই জাতীয় অগণিত বিবরণ আমরা রিজাল ও জারহু ওয়াত তা'দীল বিষয়ক গ্রন্থগুলিতে দেখতে পাই ৷ দুইএকটি উদাহরণ দেখুন: আবু আম্মার ইকরিমাহ ইবনু আম্মার আল-ইজলী (১৬০ হি) দ্বিতীয় শতকের একজন প্রসিদ্ধ তাবিয়ী মুহাদ্দিস ছিলেন তিনি হাদীস মুখস্থকারী (৮৯) হিসাবে প্রসিদ্ধ ছিলেন। কিন্তু তিনি তার মুখস্থ হাদীসগুলি লিপিবদ্ধ করে পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত রাখতেন না, ফলে প্রয়োজনে তা দেখতে পারতেন না । এজন্য তীর বর্ণিত হাদীসের মধ্যে কিছু ভুল পাওয়া যেত। ইমাম বুখারী (১৫৬ হি) বলেন: 42 ed OE PETS ef ES MT এজন্য তার হাদীসে বিক্ষিপ্ততা পাওয়া যায়” দ্বিতীয় হিজরী শতকের একজন প্রসিদ্ধ হাদীস বর্ণনাকারী মুহাদ্দিস সানীর হয যিদ হব হা 100100 বম জাত বালাযং AA PS > LLL 1 slat S.. EE তিনি নিৰ্ভৰযোগ্য. তেবে তিনি যখন পাুলিপি না দেখে শুধুমাত্র মুখস্থ স্মৃতির উপর নির্ভর করে হাদীস বলতেন তখন তার ভুল হতো ।**২ দ্বিতীয় হিজরী শতকের একজন রাবী আব্দুল আযীয ইবনু ইমরান ইবনু আব্দুল আযীয (১৭০হি) ৷ তিনি মদীনার অধিবাসী ছিলেন এবং সাহাবী আব্দুর রহমান ইবনু আউফের বংশধর ছিলেন। মুহাদ্দিসগণ তাকে দুর্বল ও অনির্ভরযোগ্য বলে গণ্য করেছেন । কারণ তার বর্ণিত হাদীসের মধ্যে ভুলভ্রান্তি ব্যাপক । আর এই ভুল ভ্রান্তির কারণ হলো পাণ্ডুলিপি ব্যতিরেকে মুখস্থ বর্ণনা করা । তৃতীয় হিজরী শতকের মদীনার মুহাদ্দিস ও এতিহাসিক উমার ইবনু শাব্বাহ (২৬২ হি) তার ‘মদীনার ইতিহাস’ গ্রন্থে এই ব্যক্তির সম্পর্কে বলেন: *** যাহাবী, স্বীযানুল ই'তিদাল ৫/১১৪ : *:২ ইবনু হাজার, তাকরীবুত তাহযীব. পৃ: ১৩৮ ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।