হাদীসের নামে জালিয়াতি ঢ৩ ১. 8৪. ২. সনদ সংরক্ষণ আমরা দেখেছি যে, সাহাবীগণ হাদীস বর্ণনার ক্ষেত্রে সনদ বা তথ্য-সূত্র বলার রীতি চালু করেন । যেন সূত্র যাচাইয়ের মাধ্যমে হাদীসের সত্যাসত্য যাচাই করা যায়। পরবর্তী যুগগুলিতে সনদ সংরক্ষণের বিষয়ে অত্যন্ত গুরুত্ প্রদান করা ' হয়। হাদীস বর্ণনাকারী ব্যক্তির প্ৰসিদ্ধি, সততা, মহত্ব, পাণ্ডিত্য ইত্যাদি যত বেশিই হউক না কেন, তিনি কার নিকট থেকে হাদীসটি শুনেছেন এবং তিনি কোন্ সূত্রে হাদীসটি বলেছেন তা উল্লেখ না করলে মুহাদ্দিসগণ কখনোই তার বর্ণিত হাদীসকে নির্ভরযোগ্য বলে গণ্য করেন নি। উপরন্ত তিনি এবং তার সনদে বর্ণিত প্রত্যেক রাবী পরবর্তী রাবী থেকে হাদীসটি নিজে শুনেছেন কিনা তা যাচাই করেছেন। সনদের গুরুত্ব বুঝাতে অনেক কথা তারা বলেছেন । প্রথম হিজরী শতকের প্রখ্যাত তাবিয়ী মুহাম্মাদ ইবনু সীরীন বলেন: Pt) SIRE 132676 2 “i খ 5) এই জ্ঞান হলো দ্বীন (ধর্ম); কাজেই কার নিকট থেকে তোমাদের দ্বীন গ্রহণ করছ তা দেখে নেবে সুফিয়ান ইবনু উ‘আইনাহ (১৯৮ হি) বলেন, একদিন ইবনু শিহাব যুহরী (১২৫ হি) হাদীস বলছিলেন। আমি বললাম: আপনি সনদ ছাড়াই হাদীসটি বলুন । তিনি বলেন: তুমি কি সিঁড়ি ছাড়াই ছাদে আরোহণ করতে চাও?*** সাওরী (১৬১ হি) বলেন: “সনদ মুমিনের অন্তর স্বরূপ ।”*৭' উতবাহ ইবনু আবী হাকীম (১৪০ হি) বলেন, একদিন আমি ইসহাক ইবনু আব্দুল্লাহ ইবনু আবী ফারওয়া (১৪৪ হি) এর নিকট উপস্থিত ছিলাম । সেখানে ইবনু শিহাব যুহরী (১২৫ হি) উপস্থিত ছিলেন । ইবনু আবী ফারওয়া হাদীস বর্ণনা করে বলতে থাকেন: রাসূলুল্লাহ (পু) বলেছেন, রাসুলুল্লাহ (%%) বলেছেন, ...। তখন ইবনু শিহাব যুহরী তাকে বলেন, হে ইবনু আবী ফারওয়া, আল্লাহ আপনাকে ধ্বংস করুন! আল্লাহর নামে কথা বলতে আপনার কত বড় দুঃসাহস! আপনি হাদীস বলছেন অথচ হাদীসে সনদ যলছেন না। আপনি আমাদেরকে লাগামহীন হাদীস বলছেন!” প্রসিদ্ধ তাবি-তাবিয়ী আব্দুল্লাহ ইবনুল মুবারাক (১৮১ হি) বলেন: ১০৫ মুসলিম, আস-সহীহ ১/১৪ । ১০১ সুযূতী, জালালুদ্দীন আব্দুর রাহমান (৯১১ হি), তাদরীবুর রাবী ২/১৬০ । ০৭ সূযৃতী, তাদরীবুর রাবী ২/১৬০ । ১০ হাকিম নাইসাপুরী, মা'রিফাতু উলুমিল হাদীস পৃঃ ৬: যাহাবী, মীযানুল ই'তিদাল ১/৩৪৪ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।