১২ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা €.-দ্ধ আলিম, মুহাদ্দিস ও শিক্ষার্থীগণকে প্রশ্ব করেছেন। এভাবে সংগৃহীত সকল তথ্য তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে তারা সকল 'রাবী’ ও তাদের বর্ণিত সকল হাদীসের বিষয়ে সুনির্দিষ্ট বিধান প্রদান করেছেন। এ সকল নিরীক্ষক ও সমালোচক হাদীস-বিশেষজ্ঞগণ একদিকে ‘রাবী’ বা হাদীস বর্ণনাকারী এবং সাথে সাথে ‘নাকিদ' বা হাদীস সমালোচক ও হাদীসের ইমাম বলে পরিচিত । ইসলামের প্রথম ৪ শতাব্দীতে এই ধরনের শতাধিক ‘ইমাম’ ও ‘নাকিদ' আ্বামরা দেখতে পাই । হাদীসে রাসূলের খেদমতে এদের পরিশ্রম ও আত্মত্যাগ বিশ্বের ইতিহাসে নযিরবিহীন ৷ জ্ঞান ও সভ্যতার ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লিখে রাখার যোগ্য । অন্য কোনো জাতির ইতিহাসে এর সামান্যতম নযির নেই ৷ এদের কর্মের সংক্ষিপ্ত বিবরণের জন্যও শত শত পৃষ্ঠার গ্রন্থ প্রণয়নের প্রয়োজন । এ সকল নাকিদ মুহাদ্দিস বা ইমাম এভাবে সকল হাদীস ও প্রাসঙ্গিক তথ্যাদি সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে রাসূলুল্লাহ (3€)-এর হাদীসের বিশুদ্ধ ও নির্ভেজাল সংরক্ষণের ব্যবস্থা করেছেন । তারা হাদীস বর্ণনার ক্ষেত্রে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত মিথ্যা চিহ্নিত করেছেন, মিথ্যাবাদীদেরকে চিহ্নিত করেছেন, বিশুদ্ধ হাদীসকে মিথ্যা ও সন্দেহজনক বর্ণনা থেকে পৃথক করেছেন। তারা নিম্নের পদক্ষেপগুলি গ্রহণ করেছেন। ১. সকল হাদীসের সনদ অর্থাৎ সূত্র বা ree৷en০৫ সংরক্ষণ । ২. সনদের সকল 'রাবী'-র ব্যক্তিগত পরিচয়, জন্ম, মৃত্যু, শিক্ষা, উত্তাদ, ছাত্র, কর্ম, সফর ইত্যাদি যাবতীয় তথ্য সংগ্রহ ৷ ৩. 'রাবী’গণের ব্যক্তিগত সততা, বিশ্বপ্ততা ও সত্যপরায়ণতা যাচাই করা । 8. বৰ্ণিত হাদীসের অর্থগত নিরীক্ষা ও যাচাই করা । ৫. সনদে উল্লিখিত প্রত্যেক ‘রাবী’ তার উর্ধ্বতন 'রাবী’-র নিকট থেকে স্বকর্ণে হাদীসটি শুনেছেন কিনা তা যাচাই করা । ৬. সংগৃহীত সকল হাদীসের তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত মিথ্যা থেকে নির্ভুল বর্ণনাগুলি পৃথক করা । ৭. সংগৃহীত তথ্যাদি ও তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে যে সকল ‘রাবী'র মিথ্যাচার ধরা পড়েছে তাদের মিথ্যাচার উম্মাহর সামনে তুলে ধরা । ৮. সংগৃহীত সকল হাদীস সনদসহ গ্রন্থায়িত করা । ৯. রাবীদের নির্ভুলতা বা মিথ্যাচার বিষয়ক তথ্যাদি গ্রন্থায়িত করা । ১০. পৃথক গ্রন্থে বিশুদ্ধ হাদীস সংকলিত করা। ১১. পৃথক গ্রস্থে মিথ্যা ও জাল হাদীসগুলি সংকলিত করা । ১২.জাল বা মিথ্যা হাদীস সহজে চেনার নিয়মাবলি লিপিবদ্ধ করা। নিম্ন আমরা এ সকল বিষয়ে আলোচনা করব। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।