প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা এই বইটি লেখার উদ্দেশ্য তা নয়। এই বইটি লেখার উদ্দেশ্য হলো আমরা অনির্ভরযোগ্য, ভিত্তিহীন ও বানোয়াট ‘হাদীসে’র পরিবর্তে সহীহ হাদীসগুলির উপর নির্ভর করে নিজেদের কর্ম ও বিশ্বাসকে আরো উন্নত করব । যে সকল সহীহ হাদীস আমরা জানতে পারব সেগুলি ব্যক্তিগতভাবে পালন করব এবং অন্যদেরকে পালন করতে উৎসাহ দেব। যে সকল জাল হাদীসের বিষয়ে জানতে পারব সেগুলি কখনোই আর হাদীস হিসেবে বলব না বা পালন করব না। কেউ তা করলে সম্ভব হলে ভালবাসা ও শ্রদ্ধাবোধের সাথে সংশোধনের চেষ্টা করব । সর্বাবস্থায় মহিমাময় করুণাময় আল্লাহর কাছে তার ও আমাদের নিজেদের ক্ষমা ও কবুলিয়তের জন্য দোয়া করব । সম্মানিত পাঠক, আমার যোগ্যতার কমতির বিষয়ে আমি সচেতন । আমি জানি এ বিষযে লেখালেখি করার যোগ্যতা মূলত আমার নেই ৷ যা কিছু লিখেছি সবই মূলত ধার করা বিদ্যা । আর এতে ভুল ভ্রান্তি থাকাই স্বাভাবিক । কাজেই যে কোনো বিষয়ে যদি আপনি আমার ভুল ধরে দেন তবে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব এবং আপনাকে উস্তাদের সম্মান প্রদান করব । আগেই বলেছি, এই পুস্তকটি লিখতে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন শ্বশুর ফুরফুরার পীর মাওলানা আবুল আনসার সিদ্দিকী । মহান তাকে, তীর সম্তান-সম্ততি, আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দকে হেফাযত করেন। এ ছাড়া. অনেক বন্ধুবান্ধব, সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ী আমাকে উৎসাহ দিয়েছেন। বন্ধুবর ড. মো. আবু সিনা, ড. মো. অলি উল্যাহ, জনাব আ. শ. ম. শুআইব আহমদ ও জনাব মো. আব্দুল মালেক বইটির পাণ্ডুলিপি দেখে অনেক গঠনমূলক পরামর্শ দিয়েছেন। মহান আল্লাহ সবাইকে উত্তম পুরস্কার প্রদান করুন। বানানের ক্ষেত্রে সাধারণভাবে বাংলা একাডেমী মতামত অনুসরণ করা হয়েছে। তবে আরবী-ফারসী শব্দের ক্ষেত্রে মূল উচ্চারণের কাছাকাছি বর্ণ ব্যবহারের চেষ্টা করেছি। বিষয়টি কঠিন। অগণিত আরবী শব্দ ফারসী-উর্দুর প্রভাবে ভুল উচ্চারণে ও ভুল প্রতিবর্ণে বাংলা ভাষার সম্পদে পরিণত হয়েছে। এগুলি অনেক ক্ষেত্রে সেভাবেই রাখা হয়েছে। রাসূলুল্লাহ (3 )-এর হাদীসের খেদমতে একটি অতি নগন্য প্রচেষ্টা এই গ্রন্থ । আমার কর্মের মধ্যে অনেক ক্রটি রয়েছে। মহান আল্লাহর দরবারে সকাতরে প্রার্থনা করি, তিনি দয়া করে ভুলক্রটি ক্ষমা করে এই নগন্য খেদমতটুকু কবুল করেন এবং একে আমার, আমার পিতামাতা, স্ত্রী, সন্তান, আত্মীয়, বন্ধুগণ ও সকল পাঠকের নাজাতের ওসীলা বানিয়ে দেন। আমীন! আব্দুল্লাহ জাহাঙ্গীর Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।