হাদীসের নামে জালিয়াতি ৭৩ মর্জিমত উপকৃত হওয়ার তাওফীক প্রদান করতেন ৷ আর যদি তার কোনো সাহাবী আমাকে কোনো হাদীস শুনাতেন তবে আমি তাকে শপথ করাতাম । তিনি শপথ করলে আমি তার বর্ণিত হাদীস সত্য বলে গ্রহণ করতাম ।”** ১. ৩. ২. ৬. অর্থ ও তথ্যগত নিরীক্ষা ‘ওহী’র জ্ঞান সাধারণ মানবীয় জ্ঞানের অতিরিক্ত, কিন্তু কখনোই মানবীয় জ্ঞানের বিপরীত বা বিরুদ্ধ নয় । অনুরূপভাবে হাদীসের মাধ্যমে প্রাপ্ত ওহী’ কুরআনের মাধ্যমে প্রাপ্ত ‘ওহী'র ব্যাখ্যা, সম্পূরণ বা অতিরিক্ত সংযোজন হতে পারে, কিন্তু কখনোই তা কুরআনের বিপরীত বা বিরুদ্ধ হতে পারে না। সাহাবীগণের কর্মপদ্ধতি থেকে আমরা দেখতে পাই যে, তারা এই মূলনীতির ভিত্তিতে বর্ণিত হাদীসের অর্থগত নিরীক্ষা করতেন আমরা দেখেছি যে, সাধারণভাবে তারা কুরআনের অতিরিক্ত ও সম্পূরক অর্থের জন্যই হাদীসের সন্ধান করতেন। কুরআন কারীমে যে বিষয়ে কোনো তথ্য নেই তা হাদীসে আছে কিনা তা জানতে চাইতেন। পাশাপাশি তারা প্রদত্ত তথ্যের অর্থগত নিরীক্ষা করতেন । তাদের অর্থ নিরীক্ষা পদ্ধতি ছিল নিম্নরূপ: (১) হাদীসের ক্ষেত্রে প্রথম বিবেচ্য হলো, তা রাসূলুল্লাহ ($ু)-এর কথা বলে প্রমাণিত কিনা । যদি বর্ণনকারীরর বর্ণনা, শপথ বা অন্যান্য সাক্ষ্যের মাধ্যমে নিশ্চিতরূপে প্রমাণিত হয় যে, কথাটি রাসূলুল্লাহ (3%) বলেছেন, তবে সেক্ষেত্রে তাদের নীতি ছিল তাকে কুরআনের সম্পূরক নির্দেশনা হিসাবে গ্রহণ করা এবং তারই আলোকে কুরআনের ব্যাখ্যা করা । ইতোপূর্বে দাদীর উত্তরাধিকার ও গৃহে প্রবেশের অনুমতি প্রার্থনার বিষয়ে আমরা তা দেখতে পেয়েছি । দাদীর বিষয়ে কুরআনে কিছু বলা হয় নি। এক্ষেত্রে হাদীসের বিবরণটি অতিরিক্ত সংযোজন । অনুমতি প্রার্থনার ক্ষেত্রে কুরআনে বলা হয়েছে যে, অনুমতি চাওয়ার পরে “যদি তোমাদেরকে বলা হয় যে, ‘তোমরা ফিরে যাও’ তবে তোমরা ফিরে যাবে।”** এক্ষেত্রে হাদীসের নির্দেশনাটি বাহ্যত এই কুরআনী নির্দেশনার ‘বিরুদ্ধ’ । কারণ তা কুরআনী নির্দেশনাকে আংশিক পরিবর্তন করে বলছে যে, তিন বার অনুমতি প্রার্থনার পরে ‘তোমরা ফিরে যাও’ বলা না হলেও ফিরে যেতে হবে। সাহাবীগণ উভয় হাদীসকে কুরআনের ব্যাখ্যা হিসাবে গ্রহণ করেছেন। তাঁরা কখনোই চিন্তা করেন নি যে, এগুলি কুরআনের নির্দেশের বিপরীত, বিরুদ্ধ বা অতিরিক্ত কাজেই তা গ্রহণ করা যাবে না । (২) কোনো কথা রাসূলুল্লাহ (3%) বলেন নি বলে প্রমাণিত হলে বা ** তিরমিযী, আস-সুনান ২/২৫৭-২৫৮: ইবনু মাজাহ, আস-সুনান ১/৪৪৬ ৷ * সূরা ২৪ : নুর, ২৮ আয়াত । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।