যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

৭২ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা উরওয়া বলেন: পরের বছর আয়েশা (রা) আমাকে বলেন: আব্ুল্লাহ ইবনু আমর আগমন করেছেন। তুমি তার সাথে সাক্ষাত করে তার সাথে কথাবার্তা বল । কথার ফাকে ইলম উঠে যাওয়ার হাদীসটির বিষয়েও কথা তুলবে । উরওয়া বলেন: আমি তখন তার সাথে সাক্ষাত করি এবং তাকে প্রশ্ন করি । তিনি তখন আগের বার যেভাবে বলেছিলেন সেভাবেই হাদীসটি বললেন । উরওয়া বলেন: আমি যখন আয়েশা (রা) কে বিষয়টি জানালাম তখন তিনি বলেন: আমি বুঝতে পারলাম যে, আব্দুল্লাহ ইবনু আম্র ঠিকই বলেছেন। আমি দেখছি যে, তিনি একটুও বাড়িয়ে বলেন নি বা কমিয়ে বলেন নি।” এখানেও আমরা হাদীস গ্রহণের ক্ষেত্রে সাহাবীগণের অকল্পনীয় সাবধানতার নমুনা দেখতে পাই । আয়েশা (রা) আব্দুল্পাহ ইবনু আমরের সততা বা সত্যবাদিতায় সন্দেহ করেন নি। কিন্তু সৎ ও সত্যবাদী ব্যক্তিরও ভুল হতে পারে। কাজেই বিনা নিরীক্ষায় তারা কিছুই গ্রহণ করতে চাইতেন না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কথিত কোনো হাদীস তারা নিরীক্ষার আগেই ভক্তিভরে হৃদয়ে স্থান দিতেন না। ১. ৩. ২. ৫. বৰ্ণনাকারীকে শপথ করানো বর্ণনা বা সাক্ষ্যের নির্ভুলতা যাচাইএর জন্য প্রয়োজনে বর্ণনাকারী বা সাক্ষীকে শপথ করানো হয়। সত্যপরায়ণ ও আল্লাহভীরু মানুষ ইচ্ছাপূর্বক মিথ্যা বলেন না। তবে তার স্মৃতি তাকে ধোকা দিতে পারে বা অনিচ্ছাকৃত ভুলের মধ্যে তিনি নিপতিত হতে পারেন৷ কিন্তু আল্লাহর নামে শপথ করতে হলে তিনি কখনো পরিপূর্ণ নিশ্চিত না হয়ে কিছু বলবেন না । এজন্য সত্যপরায়ণ ব্যক্তির জন্য শপথ করানো সাক্ষ্য বা বক্তব্যের নির্ভুলতা যাচাইয়ের জন্য কার্যকর পদ্ধতি । তবে মিথ্যাবাদীর জন্য শপথ যথেষ্ট নয়। তার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন (০০55 interrogation)-এর মাধ্যমে তার বক্ত্যব্যের যথার্থতা যাচাই করতে হয়। সাহাবীগণ সকলেই ছিলেন সত্যপরায়ণ অত্যন্ত আল্লাহভীরু মানুষ । তা সত্ত্বেও অনিচ্ছাকৃত ভুলের সম্ভাবনা দূর করার জন্য সাহাবীগণ কখনো কখনো হাদীস ব্ুনাকারী সাহাবীকে শপথ করাতেন। আলী (রা) বলে' / 2% 2% 1 5৩৬ YN Et a pn 0524 te Bes LE bh Hr) +4 4/20. f Ss Le PL 2 ws Le S05 BL a sl PEER EO EE EE EET ওয়া সাল্লাম থেকে কোনো কথা নিজে শুনলে আল্লাহ আমাকে তা থেকে তীর ** মুসলিম, আস-সহীহ ৪/২০৫৮-২০৫৯ ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।