৬ণড প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা ESE ASME 56 Eee: 17 “আমাকে বলা হয় যে, রাসূলুল্লাহ (3%) বলেছেন: কোনো ব্যক্তি বসে সালাত আদায় করলে তা অর্ধেক সালাত হবে। তখন আমি তার নিকট গমন করলাম । আমি দেখলাম যে, তিনি বসে সালাত আদায় করছেন। তখন আমি তার মাথার উপর আমার হাত রাখলাম । তিনি বললেন: হে আব্দুল্লাহ ইবনু আমর, তোমার বিষয় কি? আমি বললাম: হে আল্লাহর রাসূল, আমাকে বলা হয়েছে যে, আপনি বলেছেন, কোনো ব্যক্তি বসে সালাত আদায় করলে তা অর্ধ-সালাত হবে, আর আপনি বসে সালাত আদায় করছেন। তিনি বললেন: হ্যা, (আমি তা বলেছি), তবে আমি তোমাদের মত নই ।”*”? এভাবে অনেক ঘটনায় আমরা হাদীসে দেখতে পাই যে, কারো বর্ণিত হাদীসের যথার্থতা বা নির্ভুলতার বিষয়ে সন্দেহ হলে সাহাবীগণ রাসূলুল্লাহ ($)-কে প্রশ্ন করে যথার্থতা যাচাই করতেন তারা বর্ণনাকারীর সততার বিষয়ে প্রশ্ন তুলতেন না। মুলত তিনি বক্তব্য সঠিকভাবে বুঝেছেন কিনা এবং নির্ভুলভাবে বর্ণনা করেছেন কিনা তা তারা যাচাই করতেন। এভাবে তারা হাদীসের নামে ‘অনিচ্ছাকৃত মিথ্যা' বা ভুলক্রমে বিকৃতি প্রতিরোধ করতেন । ১. ৩. ২. ৩. অন্যদেরকে প্রশ্ব করা সাক্ষ্য বা বক্ত্যব্যের যথার্থতা নির্ণয়ের জন্য দ্বিতীয় পদ্ধতি বক্তব্যটি অন্য কেউ শুনেছেন কিনা এবং কিভাবে শুনেছেন তা খোজ করা যে কোনো সাক্ষ্য বা বক্ত্যবের নির্ভুলতা নির্ণয়ের জন্য তা সর্বজনীন পদ্ধতি । সকল বিচারালয়ে বিচারপতিগণ একাধিক সাক্ষীর সাক্ষ্যের' তুলনামূলক নিরীক্ষার মাধ্যমেই রায় প্রদান করেন। একাধিক সাক্ষীর সাক্ষ্যের মিল বিষয়টির সত্যতা প্রমাণিত করে এবং অমিল প্ৰামাণ্যতা নষ্ট করে। রাসূলুল্লাহ (ু্)-এর ইন্তেকালের পরে সাহাবীগণ এই পদ্ধতি অবলম্বন করতেন। কোনো সাহাবীর বর্ণিত কোনো হাদীসের যথার্থতা বা নির্)ভুলতা বিষয়ে তাদের কারো দ্বিধা হলে তারা অন্যান্য সাহাবীকে প্রশ্ন করতেন বা বর্ণনাকারীকে সাক্ষী আনতে বলতেন ৷ যখন এক বা একাধিক ব্যক্তি বলতেন যে, তীরাও এঁ হাদীসটি রাসূলুল্লাহ (ু্ট)-এর মুখ থেকে শুনেছেন, তখন তারা হাদীসটি গ্রহণ করতেন। আবু বাকর সিদ্দীক (রা).এই পদ্ধতির শুরু করেন। পরবর্তী খলীফাগণ ও সকল যুগের মুহাদ্দিসগণ তা অনুসরণ করেন। এখানে সাহাবীগণের যুগের কয়েকটি ঘটনা উল্লেখ করছি। *” মুসলিম, আস-সহীহ ১/৫০৭ ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।