যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ٥٣٠
📝 نص 📖 PDF

প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা রাসুলুল্লাহ ($$ু্ল)-এর কয়েকশত বৎসর পরে লিখিত ও সংকলিত, কাজেই তার মধ্যে ভুলভ্রান্তি ব্যাপক এজন্য হাদীসের উপর নির্ভর করা যাবে না। কেউবা ভাবেন, হাদীসের মধ্যে অনেক জাল কথা আছে, কাজেই আমরা আমাদের বুদ্ধি বিবেক অনুসারে কোনোটি মানবো এবং কোনোটি মানবো না। এ সকল বিভ্রান্তির কারণ হলো, হাদীসের সনদ বিচার ও হাদীসের নির্ভরযোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে সাহাবীগণ ও পরবর্তী যুগের মুসলিম উম্মাহর মুহাদ্দিসগণের সুক্ষ্ম ও বৈঞ্ঞানিক পদ্ধতি সম্বন্ধে অজ্ঞতা । এজন্য এই পুস্তকের প্রথম পর্বে হাদীসের পরিচয়, হাদীসের নামে মিথ্যার বিধান, ইতিহাস, হাদীসের নির্ভুলতা নির্ণয়ে সাহাবীগণ ও পরবর্তী মুহাদ্দিসগণের নিরীক্ষা পদ্ধতি, নিরীক্ষার ফলাফল, মিথ্যার প্রকারভেদ, মিথ্যাবাদী রাবীগণের শ্রেণীভাগ, জাল হাদীস নির্ধারণের পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এই আলোচনা পাঠকের মনের দ্বিধা ও অস্পষ্টতা দূর করবে এবং হাদীসের নির্ভুলতা রক্ষায় মুসলিম উম্মাহর অলৌকিক বৈশিষ্ট্য পাঠকের কাছে স্পষ্ট হবে। দ্বিতীয় পর্বে আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন ভিত্তিহীন, বানোয়াট ও জাল হাদীসের বিষয়ভিত্তিক আলোচনা করেছি। উল্লেখ্য যে, জাল হাদীসের বিষয়ে আমি মূলত নিজের কোনো মতামত উল্লেখ করিনি। দ্বিতীয় হিজরীর তাবেয়ী ও তাবে- তাবেয়ী ইমামগণ থেকে শুরু করে পরবর্তী যুগের অগণিত Ell রাসুলুল্লাহ (%%)-এর নামে প্রচারিত সকল হাদীস সংকলন করে, গভীর নিরীক্ষা ও যাচাইয়ের মাধ্যমে সে সকল হাদীস ও রাবীদের বিষয়ে যে সকল মতামত প্রদান করেছেন আমি মূলত সেগুলির উপরেই নির্ভর করেছি এবং তাঁদের মতামতই উল্লেখ করেছি। যে সকল হাদীসের বিষয়ে মুহাদ্দিসগণ মতভেদ করেছেন সেগুলির ক্ষেত্রে তাদের মতভেদ উল্লেখ করেছি। কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনার মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। দুই একটি ক্ষেত্রে দেখেছি যে, আমাদের সমাজে প্রচলিত কিছু এন্থে এমন কিছু হাদীস রয়েছে যা সহীহ, যয়ীফ বা মাউযূ কোনো প্রকারের সনদেই কোনো গ্রন্থে পাওয়া যাচ্ছে না। এগুলি বাহ্যত বানোয়াট ও ভিত্তিহীন । এই প্রকারের হাদীসের ক্ষেত্রে আমি নিজের মতামত প্রকাশ করেছি। পরবর্তী খণ্ডগুলিতে এই এখানে উল্লেখ্য যে, এ ধরণের অনেক কথা সরাসরি হাদীস নামে বলা হয়। আবার অনেক কথা সাওয়াব, ফযীলত, বরকত বা ক্ষতির কারণ হিসাবে সাধারণ ভাবে বলা হয়, কিন্তু পাঠক বা শ্রোতা কথাটিকে আল্লাহ বা তার রাসূল (3%)-এর কথা বলেই বোঝেন। এই জাতীয় অনেক কথা আমাদের দেশে প্রচলিত বিভিন্ন ধর্মীয় খসে পাওয়া যায়। সেগুলি সম্পর্কেও মাঝে মাঝে আলোচনা করেছি। প্রচলন বুঝাতে কখনো কখনো প্রচলিত বই-পুস্তক থেকে উদ্ধৃতি প্রদান Wwww.icsbook.info

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.