যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা এবং মিথ্যার প্রকার ও পদ্ধতিও বাড়তে থাকে। আমরা পরবর্তী পরিচ্ছেদে মিথ্যাচারী জালিয়াতদের পরিচয়, শ্রেণীভাগ ও জালিয়াতির কারণসমূহ আলোচনা করব । তবে তার আগেই আমরা মিথ্যা প্রতিরোধে মুসলিম উম্মাহর কর্মপন্থা আলোচনা করতে চাই । সাহাবীগণ ও তাদের পরবর্তী যুগগুলির মুসলিম মনিষীগণ সকল প্রকার মিথ্যা থেকে বিশুদ্ধ হাদীসকে পৃথক রাখতে অত্যন্ত কার্যকর ও বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করেছেন। আমরা এখানে তাদের কর্মধারা আলোচনা করতে চাই । ১. ৩. মিথ্যা প্রতিরোধে সাহাবীগণ ওহীর জ্ঞানের নির্ভুল ও অবিমিশ্র সংরক্ষণের বিষয়ে কুরআন ও হাদীসের সামগ্রিক নির্দেশ, ওহীর নামে মিথ্যা বা আন্দাজে কথা বলার ভয়াবহ পরিণতি, হাদীসের নির্ভুল ও অবিমিশ্র সংরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষ নির্দেশ ও হাদীসের নামে মিথ্যা বলার নিষেধাজ্ঞার আলোকে সাহাবীগণ হাদীসে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -কে সকল প্রকার অনিচ্ছাকৃত, অজ্ঞতাপ্রসূত বা ইচ্ছাকৃত ভুল, বিকৃতি বা মিথ্যা থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। তারা একদিকে নিজেরা হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেন পরিপূর্ণ ও নির্ভুল মুখস্থ সম্পর্কে পূর্ণ নিশ্চিত না হলে তারা হাদীস বলতেন না । অপরদিকে তারা সবাইকে এভাবে পূর্ণরূপে হুবহু ও নির্ভুলভাবে মুখস্থ করে হাদীস বর্ণনা করতে উৎসাহ ও নির্দেশ প্রদান করতেন তৃতীয়ত, তারা সাহাবী ও তাবিয়ী যে কোনো হাদীস বর্ণনাকারীর হাদীসের নির্ভুলতার বিষয়ে সামান্যতম দ্বিধা হলে তা বিভিন্ন পদ্ধতিতে নিরীক্ষার মাধ্যমে যাচাই করার পরে গ্রহণ করতেন। এখানে লক্ষণীয় যে, তাদের যুগে ইচ্ছাকৃত ভুলের কোনো প্রকার সম্ভাবনা ছিল না। মানুষের জাগতিক কথাবার্তা ও লেনদেনেও কেউ মিথ্যা বলতেন না । সততা ও বিশ্বস্ততা ছিলই তাদের বৈশিষ্ট্য । তা সত্ত্বেও অনিচ্ছাকৃত, অজ্ঞতাপ্রসূত বা অসাবধানতাজনিত সামান্যতম ভুল থেকে হাদীসে রাসূল (ষ্র) এর রক্ষায় তাদের কর্মধারা দেখলে হতবাক হয়ে যেতে হয় । ১. ৩. ১. অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলা থেকে আত্মরক্ষা আমরা জানি যে, মিথ্যা ত ত হতে পারে। অনিচ্ছাকৃত ভুলও মিথ্যা বলে iT ie অনিচ্ছাকৃত ‘মিথ্যা' থেকে আত্মরক্ষার জন্য নির্ভুলভাবে ও আক্ষরিকভাবে হাদীস বলার সর্বাত্মক চেষ্টা করতেন হাদীস বর্ণনার ক্ষেত্রে তাদের সতর্কতার অগণিত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।