যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ৫১ মৃত্যুদণ্ড প্রদান করবে । ... তবে তাকে জীবিত পাবে বলে মনে হয় না৷... তারা ফিরে যেয়ে দেখেন যে, সাপের কামড়ে যুবকটির মৃত্যু হয়েছে।..*২ এই বর্ণনাটি নির্ভরযোগ্য হলে এ থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় তার নামে ইচ্ছাকৃত মিথ্যা বলার একটি ঘটনা ঘটেছিল। কিন্তু এই বর্ণনাটির সনদ অত্যন্ত দুর্বল । কয়েকজন মিথ্যায় অভিযুক্ত ও অত্যন্ত দুর্বল রাবীর মাধ্যমে ঘটনাটি বর্ণিত ।** সাধারণভাবে আমরা দেখতে পাই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পরে যতদিন মুসলিম সমাজে সাহাবীগণের আধিক্য ছিল ততদিন তার নামে মিথ্যা বলার কোনো ঘটনা ঘটে নি। সময়ের আবর্তনে অবস্থার পরিবর্তন ঘটতে থাকে । প্রথম হিজরী শতকের দ্বিতীয়ার্ধ থেকে অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। এ সময়ে অনেক সাহাবী মৃত্যুবরণ করেন। অগণিত নও-মুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। এদের মধ্যে সর্বপ্রথম রাসূলুল্লাহ (ু)-এর নামে মিথ্যা বলার প্রবণতার উন্মেষ ঘটে ৷ ক্রমাস্বয়ে তা প্রসার লাভ করতে থাকে । ২৩ হিজরী সালে যুনুরাইন উসমান ইবনু আফফান (রা) খেলাফতের দায়িত্ব গহণ করেন। ৩৫ হিজরী পর্যন্ত প্রায় ১২ বৎসর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। এ সময়ে ইসলামী বিজয়ের সাথে সাথে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ইসলামের প্রসার ঘটে ৷ অগণিত মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। এদের: মধ্যে অধিকাংশ মানুষই ইসলামের প্রাণকেন্দ্র মদীনা থেকে বহুদূরে মিশর, কাইরোয়ান, কুফা, বাসরা, সিরিয়া, ফিলিস্তিন, খোরাসান ইত্যাদি এলাকায় বসবাস করতেন। সাহাবীগণের সাহচাৰ্য থেকেও তারা বঞ্চিত ছিলেন। তাদের অনেকের মধ্যে প্রকৃত ইসলামী বিশ্বাস, চরিত্র ও কর্মের পূর্ণ বিকাশ ঘটতে পারে নি। এদের অজ্ঞতা, পূর্ববর্তী ধর্মের প্রভাব, ইসলাম ধর্ম বা আরবদের প্রতি আক্রোশ ইত্যাদির ফলে এদের মধ্যে বিভিন্ন মিথ্যা ও অপপ্রচার ৫২ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১/১৪৫; তাবারানী, সুলাইমান ইবনু আহমদ (৩৬০ হি), আল-মু‘জামুল আউসাত ২/৩১৮; যাহাবী, মুহাম্মাদ ইবনু আহমাদ (৭৪৮ হি.), স্নীযানুল ই'তিদাল ৩/৪০১-৪০২; ইবনু আদী. আবু আহমদ আব্দুল্লাহ (৩৬৫ হি), আল-কামিল ফী দুআফাইর রিজাল ৪/৫৩-৫৪; ফাল্লাতা, উমার ইবনু হাসান, আল- ওয়াদউ ফিল হাদীস ১/১৮৫-১৮৮ ৷ ‘৩ যাহাবী, মীযানুল ই‘তিদাল ৩/৪০১-৪০২; ইবনু আদী, আল-কামিল ৪/৫৪, ফাল্লাতা, আল-ওয়াদউ ১/১৮৫-১৮৮ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।