যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

৫০ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা ১. ২. ৭. হাদীসের নামে মিথ্যা বলার উন্মেষ আমরা জানি যে, সকল সমাজ, জাতি ও ধর্মে মিথ্যা ও মিথ্যাবাদী ঘৃণিত। সত্যবাদীতা সর্বদা ও সর্বত্র প্রশংসিত ও নন্দিত । এজন্যই আরবের জাহিলী সমাজেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অতুলনীয় সত্যবাদিতা প্রশংসিত হয়েছে। তিনি ‘আল-আমীন' ও 'আস- সাদিক’: বিশ্বস্ত ও সত্যবাদী বলে আখ্যায়িত হয়েছেন। আলাইহি ওয়া সাল্লাম তীর সহচর সাহাবীগণকে অনুপম অতুলনীয় সত্যবাদিতার উপর গড়ে তুলেছেন । তাদের সত্যবাদিতা ছিল আপোষহীন। কোনো কষ্ট বা বিপদের কারণেই তারা সত্যকে বাদ দিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নি। উপরস্ত তিনি ওহীর নামে ও হাদীসের নামে মিথ্যা বলতে বিশেষভাবে নিষেধ করেছেন এবং এর কঠিন শাস্তির কথা বারংবার বলেছেন। আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাব যে, রাসূলুল্লাহ ($%)- ব্‌ নামে ইচ্ছাকৃত কোনো মিথ্যা তো দূরের কথা, সামান্যতম অনিচ্ছাকৃত ভুল বিকৃতিকেও তারা কঠিনতম পাপ বলে গণ্য করে তা পরিহার করতেন। এজন্য আমরা দেখতে পাই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় বা তীর ইন্তেকালের পরে তীর সাহাবীগণের মধ্যে কখনোই কোনো অবস্থায় তার নামে মিথ্যা বলার কোনো ঘটনা ঘটেনি । বরং আমরা দেখতে পাই যে, অধিকাংশ সাহাবী অনিচ্ছাকৃত ভুলের ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কোনো হাদীসই বলতেন না। রাসূলুল্লাহ (স্টুঃ)-এর জীবদ্দশায় মদীনার সমাজে কতিপয় মুনাফিক বাস করত । এদের মধ্যে মিথ্যা বলার প্রচলন ছিল তবে এরা সংখ্যায় ছিল অতি সামান্য ও সমাজে এদের মিথ্যাবাদিতা জ্ঞাত ছিল। এজন্য তাদের গ্রহণযোগ্যতা ছিল না। তাদের কথা কেউ বিশ্বাস করতেন না এবং তারাও কখনো রাসূলুল্লাহ (3%)-এর নামে মিথ্যা বলার সাহস বা সুযোগ পাননি। একটি ঘটনায় বর্ণিত হয়েছে যে, এক যুবক এক যুবতীর পাণিপ্রার্থী হয়। যুবতীর আত্মীয়গণ তার কাছে তাদের মেয়ে বিবাহ দিতে অসম্মত হয় । পরবর্তী সময়ে এ যুবক তাদের কাছে গমন করে বলে যে, রাসূলুল্লাহ (3%) আমাকে তোমাদের বংশের যে কোনো মেয়ে বেছে নিয়ে বিবাহ করার নির্দেশ দিয়েছেন। যুবকটি সেখানে অবস্থান করে। ইত্যবসরে তাদের মধ্য থেকে একব্যক্তি রাসূলুল্লাহ (সুুঃ)-এর দরবারে এসে বিষয়টির সত্যতা সম্পর্কে প্রশ্ন করে। তিনি বলেন, যুবকটি মিথ্যা বলেছে। তোমরা তাকে জীবিত পেলে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।