হাদীসের নামে জালিয়াতি 8৭ ‘Le 3/737 $e 127 1d 427 7e 7 fr 4, es 5 32। i 30 PAT Sf Sn I a> EE Li “যে ব্যক্তি আমার নামে কোনো হাদীস বলবে এবং তার মনে সন্দেহ হবে যে, হাদীসটি মিথ্যা, সেও একজন মিথ্যাবাদী ।"£* ১. ২. ৬. হাদীসের নামে মিথ্যা বলার বিধান ১. ২. ৬. ১. হাদীসের নামে মিথ্যা বলা কঠিনতম কবীরা গোনাহ উপরে উল্লিখিত আয়াত ও হাদীসের আলোকে আমরা অতি সহজেই ' বুঝতে পারি যে, হাদীসের নামে মিথ্যা বলা বা মানুষের কথাকে হাদীস বলে চালানো জঘন্যতম পাপ ও অপরাধ । এ বিষয়ে মুসলিম উম্মাহর মধ্যে কোনোরূপ সংশয় বা দ্বিধা নেই । আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাব যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ সামান্যতম অনিচ্ছাকৃত বা অসাবধানতামূলক ভুলের ভয়ে হাদীস বলা থেকে বিরত থাকতেন। অনিচ্ছাকৃত ভূলকেও তারা ভয়ানক পাণ মনে করে সতর্কতার সাথে পরিহার করতেন। এছাড়া অন্যের বানোনো মিথ্যা হাদীস বর্ণনা করাকেও তারা মিথ্যা হাদীস বানানোর মত অপরাধ বলে মনে করতেন। উপরে উল্লিখিত হাদীসগুলির আলোচনা প্রসঙ্গে ইমাম আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনু শারাফ আন-নাবাবী (৬৭৬ হি) বলেন: এ সকল হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে মিথ্য বলা কঠিনতম হারাম, ভয়ঙ্করতম কবীরা গোনাহ এবং তা জঘন্যতম ও ধ্বংসাত্মক অপরাধ । এ বিষয়ে মুসলিম উম্মাহ একমত ৷ তবে অধিকাংশ আলিমের মতে এই অপরাধের কারণে কাউকে কাফির বলা যাবে না । যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কোমো মিথ্যা বলবে সে যদি তার এই মিথ্যা বলাকে হালাল মনে না করে তাহলে তাকে কাফির বলা যাবেনা । সে পাপী মুসলিম । আর যদি সে এই কঠিনতম পাপকে হালাল মনে করে তাহলে সে কাফির বলে গণ্য হবে । আবু মুহাম্মাদ আল-জুআইনী ও অন্যান্য কতিপয় ইমাম এই অপরাধকে কুফুরী বলে গণ্য করেছেন । জুআইনী বলতেন, যে ব্যক্তি ইচ্ছাপূর্বক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে মিথ্যা বলবে সে কাফির বলে গণ্য হবে এবং তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। এ সকল হাদীস থেকে আরো জানা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে যে কোনো মিথ্যাই সমভাবে হারাম, তা যে ** গুসলিম, আস-সহীহ ১/৯ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।