যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

80 প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা পাপে লিপ্ত হয়ে পড়ে। যেহেতু বিশ্বাসেই স্বর্গ, সেহেতু কোনোভাবেই ধর্মোপদেশ দিয়ে খৃস্টান সমাজগুলি থেকে মানবতা বিধ্বংসী পাপ, অনাচার ও অপরাধ কমানো যায় না। ওহীর নামে মিথ্যা সবচেয়ে কঠিন মিথ্যা হওয়ার কারণে কুরআন কারীমে ও হাদীস শরীফে ওহীর নামে বা আল্লাহ ও তার রাসূলের (ু্ট) নামে মিথ্যা বলতে, সন্দেহ জনক কিছু বলতে বা আন্দাজে কিছু বলতে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লান্নাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে অবতীর্ণ উভয় প্রকারের ওহী যেন কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য অবিকৃতভাবে সংরক্ষিত থাকে সেজন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১. ২. ৪. মিথ্যা থেকে ওহী রক্ষার কুরআনী নির্দেশনা ‘ওহী'র নামে মিথ্যা বা অনুমান-নির্ভর কথা প্রচারের দুইটি পর্যায়: প্রথমত, নিজে ওহীর নামে মিথ্যা বলা ও দ্বিতীয়ত, অন্যের বলা মিথ্যা গহণ ও প্রচার করা । উভয় পথ রুদ্ধ করার জন্য কুরআন কারীমে একদিকে আল্লাহর নামে মিথ্যা বা অনুমান নির্ভর কথা বলতে নিষেধ করা হয়েছে। অপরদিকে কারো প্রচারিত কোনো তথ্য বিচার ও যাচাই ছাড়া গ্রহণ করত নিষেধ করা হয়েছে। ১. ২. 8. ১. আল্লাহর নামে মিথ্যা ও অনুমান নির্ভর কথার নিষেধাজ্ঞা কুরআন কারীমে মহান আল্লাহ বারংবার আল্লাহর নামে মিথ্যা বলতে কঠিনভাবে নিষেধ করেছেন। অনুরূপভাবে না-জেনে, আন্দাজে, ধারণা বা অনুমানের উপর নির্ভর করে আল্লাহর নামে কিছু বলতে কঠিনভাবে নিষেধ করেছেন। আর রাসূলুল্লাহ (3%)-এর নামে মিথ্যা বলার অর্থ আল্লাহর নামে মিথ্যা বলা । কারণ রাসূলুল্লাহ (3) আল্লাহর পক্ষ থেকেই কথা বলেন। কুরআনের মত হাদীসও আল্লাহর ওহী । কুরআন ও হাদীস, উভয় প্রকারের ওহীই একমাত্র রাসূলুল্লাহ (পু )-এর মাধ্যমে বিশ্ববাসী পেয়েছে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কোনো প্রকারের মিথ্যা, বানোয়াট, আন্দাজ বা অনুমান নির্ভর কথা বলার অর্থই আল্লাহর নামে মিথ্যা বলা বা না-জেনে আল্লাহর নামে কিছু বলা। কুরআন কারীমে এ বিষয়ে বারংবার নির্দেশ দেওয়া হয়েছে।*" এখানে কয়েকটি বাণী উল্লেখ করছি । ২৭ দেখুন: সূরা ২: আল- বাকারা: ৮০, ১৬৯; সূরা ৩: আলু-ইমরান: ৯৪; সূরা 8: আন-নিসা: ১৫৭; সূরা ৬: আল-আন'আম: ২১, ৯৩, ১১৬, ১৪৪, ১৪৮; সুরা ৭: আল-আ'রাফ: ২৮. ৩৩. ৩৭, ৬২; সূরা ১০: ইউনূস: ১৭. ৩৬, ৬৮, ৬৯১; সূরা ১১: হুদ: ১৮: সূরা ১৮: আল- কাহফ: ১৫; সূরা ২৩: আল-মু'মিনুন: ৩৮: সূরা ২৯: আল-আনকাবৃত: ৬৮: সূরা ৪২: Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।