প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা বা পালন করবেন না। তাহকীক করুন৷ কিন্তু ‘অমুক বলেছেন’, ‘তমুক লিখেছেন’, ‘সহীহ না হলে কি তিনি বলতেন বা লিখতেন’ ইত্যাদি কোনো অজুহাতেই সেগুলি বলবেন না বা পালন করবেন না । আমাদের প্রত্যেককে আল্লাহর দরবারে তার নিজের কর্মের হিসাব দিতে হবে, অন্যের কর্মের নয়। কেউ হয়ত না জেনে বা ভুলে জাল হাদীস বলেছেন, সে কারণে কি আমি জেনে-শুনে একটি জাল হাদীস বলব? কারো হয়ত অনেক নেক আমল আছে, যেগুলির কারণে আল্লহ তার এইরূপ দু'-চারটি ভুলত্রান্তি ক্ষমা করবেন, কিন্তু আমার এই ইচ্ছাকৃত কঠিন পাপের ক্ষমা মিলবে কিভাবে? কোনো হাদীস জাল বলে জানার পরে মুমিনের দায়িত্ব হলো তা বলা বা পালন স্থগিত করা । প্রয়োজনে সে বিষয়ে বিস্তারিত গবেষণা করে নিশ্চিত হতে হবে। কোনো বিষয়ে এই গ্রন্থের লেখকের ভুল হয়েছে বলে মনে হলে আপনারা আরো ‘ইলমী তাহকীক' বা গবেষণা করবেন এবং মুহাদ্দিসগণের মতামত বিস্তারিত জানার চেষ্টা করবেন । ভুল প্রমাণিত হলে তাকে বা আমাকে জানাবেন । তবে গায়ের জোরে বা মুহাদ্দিসগণের সুস্পষ্ট মতামতের বাইরে কিছু বলবেন না। মনে রাখবেন যে, কোনো মুসলিম যদি জীবনে একটিও ‘হাদীস’ না বলেন তবে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু ওয়ায, দাওয়াত, ইবাদত বা অন্য যে কোনো নেক উদ্দেশ্যে যদি তিনি একটিও মিথ্যা বা জাল হাদীস বলেন তবে তা হবে কঠিনতম একটি পাপ । মুসলিম উম্মাহ একমত যে, জাল হাদীস বলা বা রেওয়ায়াত করাও কঠিনতম হারাম। পেশাক-আশাক, পানাহার ইত্যাদির ক্ষেত্রে হারাম হালাল বিষয়ে যেমন সতর্ক থাকতে হয়, কথাবার্তার ক্ষেত্রেও তেমনি হারাম-হালাল বিষয়ে সতর্ক থাকতে হবে । রাসূলুল্লাহ (প্রত) যা বলেন নি তা তাঁর নামে বলা হলো সবচেয়ে কঠিন হারাম কথা । এ বিষয়ে সতর্কতা অতীব জরুরী । মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন এই গ্রন্থখানা কবুল করেন এবং লেখককে সর্বোত্তম পুরস্কার প্রদান করেন। এই গ্রস্থখানি প্রকাশে যারা সহায়তা করেছেন এবং যারা গ্রস্থটি পড়বেন বা প্রচার করবেন তাদের সকলকে আল্লাহ দুনিয়া ও আখিরাতের শাস্তি, বরকত, কল্যাণ ও উন্নতি দান করুন । আমীন! U2 আবুল আনসার সিদ্দীকী (পীর সাহেব, ফুরফুরা) Wwww.icsbook.info
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.