যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ৩৩ করতেন যে, ভুলবশত যদি কেউ কোনো কিছু বলেন যা প্রকৃত অবস্থার বিপরীত তবে তা শরীয়তের পরিভাষায় মিথ্যা বলে গণ্য হবে না । শুধুমাত্র জেনেশুনে মিথ্যা বললেই তা মিথ্যা বলে গণ্য হবে । আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের আলিমগণ এই ধারণার প্রতিবাদ করেছেন । তাদের মতে, না-জেনে বা ভুলে মিথ্যা বললেও তা শরীয়তের পরিভাষায় মিথ্যা বলে গণ্য হবে৷ ইমাম আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনু শারাফ আন-নাবাবী (৬৭৬ হি) বলেন: “হক্ক-পদ্থী আলিমদের মত হলো, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছায়, ভুলে বা অজ্ঞতার কারণে প্রকৃত অবস্থার বিপরীত কোনো কথা বলাই মিথ্যা ।”* মিথ্যা হলো প্রকৃত অবস্থার বিপরীত কোনো কথা বলা, তা ইচ্ছাকৃতভাবে হোক বা ভুলে হোক । মু'তাযিলাগণের মতে শুধু ইচ্ছাকৃত মিথ্যাই মিথ্যা বলে গণ্য হবে।”” ১. ২. ১. ২. হাদীসের আলোকে অনিচ্ছাকৃত মিথ্যা হাদীসের ব্যবহার থেকে আমরা নিশ্চিত হই যে, ইচ্ছাকৃতভাবে, তভাবে, অজ্ঞতার কারণে বা যে কোনো কারণে বাস্তবের বিপরীত যে কোনো কথা বলাই মিথ্যা বলে গণ্য । এখানে কয়েকটি উদাহরণ দেখুন : _ ১. জাবির ইবনু আব্দুল্লাহ (রা) বলেন, 4 LIES Bi 25 CIE ube KY BINT LE LE i] TALI ON LAAT OLY OF 3g in 325 965 56 Eo হাতিব ইবনু আবী বাল্তা‘আ (রা)-এর একজন দাস রাসূলুল্লাহ (3%)- এর নিকট আগমন করে বলে: হে আল্লাহর রাসূল, নিশ্চয় হাতিব জাহান্নামে প্রবেশ করবেন। তখন রাসূলুল্লাহ (3%) বলেন: তুমি মিথ্যা বলেছ। সে জাহার্নামে প্রবেশ করবে না; কারণ সে বদর ও হুদাইবিয়ায় উপস্থিত ছিল! এখানে রাসূলুল্লাহ (3%) হাতিবের এই দাসের কথাকে ‘মিথ্যা’ বলে গণ্য করেছেন। সে অতীতের কোনো বিষয়ে ইচ্ছাকৃত কোনো মিথ্যা বলেনি ৷ মুলত সে ভবিষ্যতের বিষয়ে তার একটি ধারণা বলেছে। সে যা বিশ্বাস করেছে তাই বলেছে। তবে যেহেতু তার ভবিষ্যতবাণীটি বাস্তবের বিপরীত সেজন্য রাসূলুল্লাহ (%%) তাকে মিথ্যা বলে অভিহিত করেছেন। এথেকে আমরা বুঝতে পারি যে, অতীত বা ভবিষ্যতের যে কোনো সংবাদ যদি বাস্তবের বিপরীত হয় তাহলে তা ' নাবাবী, ইয়াহইয়া ইবনু শারাফ (৬৭৬ হি) শারহু সাহীহি মুসলিম ১/৯৪ । * নাবাবী, শারহু সাহীহি মুসলিম ১/৬৯ । * মুসলিম, আস-সহীহ ৪/১৯৪২ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।