৩২ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা “রাসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক ।”* আমরা জানি যে, রাসূলুল্লাহ (3) তার সুদীর্ঘ নবুওয়তি জীবনে অনেক অনেক শিক্ষা প্রদান করেছেন তার সাহাবীগণকে । জীবনের বিভিন্ন বিষয়ে খুটিনাটি অনেক দিকনির্দেশনা তিনি প্রদান করেছেন। এ সকল শিক্ষা ও নির্দেশনাও ‘রাসূল তোমাদেরকে যা দিয়েছেন'-এর অন্তর্ভুক্ত । কাজেই রাসূল যা দিয়েছেন' সবকিছু গ্রহণ করতে হলে অবশ্যই আমাদেরকে কুরআনের পাশাপাশি হাদীসের উপর নির্ভর করতে হবে। হাদীস সংকলন, লিখন, বর্ণনা ও জালিয়াতি বিষয়ক তাদের অন্যান্য আপত্তির বিষয় আমরা এই পুস্তকের অন্যান্য আলোচনা থেকে জানতে পারব । তবে এখানে আমরা বুঝতে পারছি যে, কুরআনের নির্দেশনা অনুসারেই আমাদেরকে হাদীসের আলোকে জীবন গঠন করতে হবে, হাদীসের আলোকে রাসূলুল্লাহ (3ু)-এর হুবহু অনুকরণ করতে হবে, হাদীসের আলোকে রাসূলের (85) আদর্শে জীবন গড়তে হবে এবং হাদীসের ভিত্তিতেই আমাদেরকে . কুরআনের নির্দেশাবলি পালন করতে হবে। আমরা আরো দেখছি যে, হাদীস ছাড়া কোনো অবস্থাতেই কুরআন পালন বা ইসলামী জীবন গঠন সম্ভব নয়। হাদীসের এই গুরুত্বের বিষয়ে মুসলিম উম্মাহ মূলত একমত । আর এজন্যই হাদীসের নামে জালিয়াতি ও মিথ্যা প্রতিরোধের সর্বোত্তম নিরীক্ষা ও বিচার পদ্ধতি অনুসরণ করেছেন ভারা। তাদের নিরীক্ষা ও বিচার পদ্ধতির আলোচনার আগে আমরা মিথ্যার পরিচয় ও ওহীর নামে মিথ্যার বিধান আলোচনা করব । মহান আল্লাহর নিকট তাওফীক প্রার্থনা করছি । ১. ২. মিথ্যা ও ওহীর নামে মিথ্যা ১. ২. ১. মিথ্যার সংজ্ঞা প্রসিদ্ধ ও পরিজ্ঞাত বিষয় সংজ্ঞায়িত করা কঠিন। মিথ্যার সংজ্ঞা কি? সত্যের বিপরীতই মিথ্যা । যা সত্য নয় তাই মিথ্যা । এমন কিছু বলা, যা প্রকৃত পক্ষে ঠিক নয় বা সত্য নয় তাই মিথ্যা । ১. ২. ১. ১. ইচ্ছাকৃত বনাম অনিচ্ছাকৃত মিথ্যা বিষয়টি স্পষ্ট । তবে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত মিথ্যার বিষয়ে মুসলিম আলিমদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। মু’তাযিলা সম্প্রদায়ের আলেমগণ মনে * সূরা হাশর: ৭ আয়াত । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।