যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

৩০ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা কুরআন কারীমে ‘সকল কিছুর’ বর্ণনা রয়েছে। কিন্তু তা সবই শুধুমাত্র ‘মূলনীতি’ বা 'প্রাথমিক নির্দেশনা’ রূপে । কুরআন কারীমের অধিকাংশ নির্দেশই প্রাথমিক নির্দেশ’, ব্যাখ্যা ছাড়া যেগুলি পালন করা অসম্ভব ৷ ইসলামের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ কর্ম সালাত’ বা নামায ৷ কুরআন কারীমে শতাধিক স্থানে সালাতের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সালাতের পদ্ধতি ব্যাখ্যা করা হয় নি। বিভিন্ন স্থানে রুকু করার ও সাজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ‘যেভাবে তোমাদেরকে সালাত শিখিয়েছি সেভাবে সালাত আদায় কর’ । কিন্তু কুরআন কারীমে কোথাও সালাতের এই পদ্ধতিটি শেখানো হয় নি। ‘সালাত’ বা ‘নামায’ কী, কখন তা আদায় করতে হবে, কখন কত রাক'আত আদায় করতে হবে, প্রত্যেক রাক'আত কী পদ্ধতিতে আদায় করতে হবে, প্রত্যেক রাক‘আতে কুরআন পাঠ কিভাবে হবে, রুকু কয়টি হবে, সাজদা কয়টি হবে, কিভাবে রুকু ও সাজদা আদায় করতে হবে.... ইত্যাদি কোনো কিছুই কুরআনে শিক্ষা দেওয়া হ্য়নি। কুরআনের সর্বশ্রেষ্ঠ নির্দেশকে আমরা কোনোভাবেই হাদীসের উপর নির্ভর না করে আদায় করতে পারছি না। এভাবে কুরআন কারীমের অধিকাংশ নির্দেশই হাদীসের ব্যাখ্যা ছাড়া পালন করা সম্ভব নয় । (8) কুরআন কারীমে কিছু নির্দেশ বাহ্যত পরস্পর বিরোধী ৷ যেমন কোথাও মদ, জুয়া ইত্যাদিকে বৈধ বলে উল্লেখ করা হয়েছে, কোথাও তা অবৈধ বলে উল্লেখ করা হয়েছে। কোথাও কাফির ও অবিশ্বাসীদের সাথে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং কোথাও সকল প্রকার বিরোধিতা ও যুদ্ধ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হাদীসের নির্দেশনা ছাড়া এ সকল নির্দেশের কোনটি আগে, কোন্টি .পরে এবং কিভাবে সেগুলি পালন করতে হবে তা জানা যায় না। এজন্য হাদীস বাদ দিলে এ সকল আয়াতের ইচ্ছামত ও মনগড়া ব্যাখ্যা করে মানুষকে বিদ্রান্ত করা খুবই সহজ হয়ে যায়। মূলত এজন্যই ইহদী, খৃস্টান, কাদিয়ানী, বাহাঈ প্রমুখ সম্প্রদায় হাদীসের বিরুদ্ধে ঢালাও অপপ্রচার চালান ৷ ভীদের উদ্দেশ্য হলো, মুসলিম উম্মাহকে কুরআন ও ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়া । তারাও জানেন যে, হাদীসের সাহায্য ছাড়া কোনোভবেই কুরআন মানা যায় না । শুধুমাত্র সরলপ্রাণ মুসলিমকে ধোকা দেওয়ার জন্যই তারা মূলত ‘কুরআনের' নাম নেন। (৫) আমরা দেখেছি যে, আল্লাহ তার রাসূল (%)-কে দুইটি বিষয় প্রদান করেছেন: ‘কিতাব’ (পুস্তক) ও ‘হিকমাহ' (প্রজ্ঞা) । স্বভাবতই কুরআনও প্রজ্ঞা ও হিকমাহ। তবে বারংবার পৃথকভাবে উল্লেখ করা থেকে আমরা জানতে পারি যে, কুরআনের অতিরিক্ত ‘প্রজ্ঞা’ বা জ্ঞান আল্লাহ তার প্রিয় রাসূলকে (রক) প্রদান করেছিলেন এবং তিনি কুরআন ছাড়াও অতিরিক্ত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।