হাদীসের নামে জালিয়াতি আতস্তর্জাতিক খ্যাতিসম্পনু ফুরফুরার পীর আমীরুল ইত্তিহাদ মাওলানা আবুল আনসার মুহাম্মাদ আব্দুল কাহুহার সিদ্দাকী আল-কুরাইশী সাহেবের ব্বাণী নাহ্মাদুছ ওয়া নুসান্দরী আলা রাসূলিহীল কারীম, আম্মাবা’'দ কারীমের পরে দ্বীন ইসলামের মূলভিত্তি হলো হাদীস । বিশুদ্ধভাবে শিক্ষা করতে, মুখস্থ রাখতে ও প্রচার করতে নির্দেশ দিয়েছেন রামু্াহ পুচ । একই সাথে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন তার নামে মিথ্যা বলতে । মিথ্যা হতে পারে এরূপ সন্দেহজনক কোনো কথা ভার নামে যে বলবে সেও মিথ্যাবাদী বলে গণ্য হবে বলে তিনি জানিয়েছেন। হাদীসের নামে জালিয়াতির প্রচেষ্টা সেই প্রাচীন যুগ থেকেই অব্যাহত রয়েছে। অপরদিকে সাহাবীগণের যুগ থেকেই মুসলমানগণ হাদীসের নামে সকল প্রকার মিথ্যা ও জালিয়াতি প্রতিরোধের ব্যবস্থা নিয়েছেন। মুসলিম উম্মাহর প্রসিদ্ধ মুহাদ্দিসগণ সকল জাল হাদীস চিহ্নিত করেছেন। কিন্তু এ বিষয়ক সঠিক জ্ঞানের অভাবে অনেক আলিম বা নেককার মানুষও না জেনে অনেক জাল হাদীস বলেন, প্রচার করেন বা লিখেন। এভাবে সমাজে অনেক জাল হাদীস ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই গাফলতির কারণে এই কঠিন পাপের মধ্যে নিপতিত হচ্ছি। . জাল হাদীসের উপর আমল করেও আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। আল্লাহ এবং তার রাসূল (স্টুছ) যা করতে বলেন নি তা করে আমরা পণ্ডশ্রম করছি । উপরস্ত আমরা সহীহ হাদীসের উপর আমল করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। এজন্য মুসলিম উম্মাহর আলিমগণের উপর অর্পিত একটি ফরয দায়িত্ব হলো সমাজে প্রচলিত জাল হাদীসগুলি চিহ্নিত করা এবং এগুলির খপ্পর থেকে সমাজকে রক্ষা করা রাসূলুল্লাহ (3)-এর সুন্নাতকে জীবিত করার এ হলো অন্যতম পদক্ষেপ । আমার স্রেহাস্পদ জামাতা খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরকে আমি গত কয়েক বৎসর যাবৎ এ বিষয়ে গ্রন্থ রচনার জন্য নির্দেশ ও উৎসাহ প্রদান করছি। আল্লাহ পাকের রহমতে এতদিনে সে এ বিষয়ে একটি বই প্রকাশ করতে সক্ষম হয়েছে। আমি আমার মুহিব্বীন, মুরীদীন ও দলমত নির্বিশেষে সকল মুসলমানকে বইটি পাঠ করতে অনুরোধ করছি। যে সকল কথাকে ‘জাল হাদীস’ বলে জানতে পারবেন সেগুলিকে কোনো অজুহাতেই আর বলবেন না Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।