হাদীসের নামে জালিয়াতি ৯১৫ হয়নি। এক ব্যক্তি স্বপ্ন দেখে বলেন যে, এই স্থানটি খাদীজা (রা)-এর কবর । পরে ক্রমান্বয়ে তা মক্কাবাসীদের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায় ৷ ৬. মক্কায় ঠিক কোন্ স্থানটিতে রাসুলুল্লাহ (3%) জন্মগহণ করেছিলেন তা নিশ্চিতরূপে জানা যায় না। এ বিষয়ে বিভিন্ন মত রয়েছে। ৭. কুদায়ীর ‘আশ-শিহাব’ গ্রন্থের অতিরিক্ত হাদীসসমূহ 8৪র্থ হিজরী শতকের পরে কোনো কোনো মুহাদ্দিস হাদীস সংকলন গ্রন্থ রচনা করেছেন। এসকল হাদীস গ্রন্থের মধ্যে কিছু গ্রন্থে সংকলিত প্রায় সকল হাদীসই বানোয়াট ও ভিত্তিহীন । এগুলির অন্যতম হলো ৫ম হিজরী কুদায়ী (৪৫৪ হি) প্রণীত ‘আশ-শিহাব’ নামক গ্রন্থটি । এই গ্রন্থটিতে তিনি প্রায় ১৫০০ হাদীস সংকলন করেছেন। এর মধ্যে কিছু হাদীস পূর্ববর্তী শতাব্দীগুলিতে সংকলিত ‘সিহাহ সিত্তা’ বা অন্যান্য প্ৰসিদ্ধ গ্রন্থে সংকলিত । অবশিষ্ট হাদীসগুলি তিনি নিজের সনদে সংকলন করেছেন। এই ধরনের হাদীসগুলি প্রায় সবই বানোয়াট, ভিত্তিহীন বা অত্যন্ত দুর্বল সনদে সংকলিত ৷ ৮. ইবনু ওয়াদ‘আনের ‘চল্লিশ হাদীস’ এস্থের সকল হাদীস ৫ম হিজরী শতকের অন্য একজন আলিম ছিলেন ইরাকের মাওসিলের কাযি আবু নাস্র মুহাম্মাদ ইবনু আলী ইবনু ওয়াদ'আন (8৯৪ হি) । তিনি ‘'আল- আরবাঈন’ বা চল্লিশ হাদীস' নামে হাদীসের একটি সংকলন রচনা করেন। এই সংকলনের সকল হাদীসই জাল বা বামোয়াট কথা ইমাম সুয়ূতী বলেন, এই “চল্লিশ হাদীস’ নামক গ্রন্থের হাদীস নামক জাল কথাগুলির বক্তব্য খুবই সুন্দর । এগুলির মধ্যে হৃদয় গলানো ওয়ায রয়েছে! কিন্তু কথা সুন্দর হলেই তোতা রাসূলুল্লাহ (3%) -এর কথা বলে গণ্য হবে না । বিশুদ্ধ সনদে তার থেকে বর্ণিত হতে হবে। এই গ্রন্থের সকল হাদীসই জাল । তবে জালিয়াতগণ কোনো কোনো জাল হাদীসের মধ্যে সহীহ হাদীসের কিছু বাক্য ঢুকিয়ে দিয়েছে। ৯. শারাফ বালখী রচিত ‘ফাযলুল উলামা' নামক বইয়ের সকল হাদীস । ১০. ‘কিতাবুল আরূস’ নামক একটি প্রচলিত গ্রন্থ । এই গ্রন্থে নব দম্পতি ও বিবাহিতদের বিষয়ে অনেক জাল কথা সংকলন করা হয়েছে। জালিয়াত বইটি ইমাম জাফর সাদিকের নামে প্রচার করেছে। ১১. তৃতীয়-চতুর্থ হিজরী শতকের প্রসিদ্ধ আলিম ‘হাকিম তিরমিযী’ মুহাম্মাদ ইবনু আলী (মৃত্যু আনু. ৩২০ হি) । তিনি ‘নাওয়াদিরুল উসূল' ও অন্যান্য আরো অনেক প্রসিদ্ধ পুস্তক রচনা করেন। তার গ্রস্থগুলিতে অনেক জাল হাদীস রয়েছে। এমনকি মুহাদ্দিসগণ বলেছেন যে, তিনি Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।