২১৪ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা গরন্থগুলির একটি ‘আসনাল মাতালিব’। এই গ্রন্থে তিনি সমাজে প্রচলিত বিভিন্ন সহীহ, যয়ীফ ও মাউযু হাদীসের আলোচনা করেছেন । গ্রন্থের শেষে তিনি জাল হাদীস বিষয়ক কিছু মূলনীতি উল্লেখ করেছেন। এই দুই আলিমের উল্লিখিত মূলনীতিগুলির আলোকে আমি এখানে সংক্ষেপে কিছু বিষয় উল্লেখ করছি": ২. ১. ৪. জাল হাদীস বিষয়ক কতিপয় মূলনীতি ১. ভবিষ্যতের যুদ্ধ-বিগ্রহ বিষয়ক বর্ণনাসমূহ প্রায় সবই অনির্ভরযোগ্য ও গল্পকারদের বিবরণ । ভবিষ্যদ্বাণী ও ভবিষ্যৎ ঘটনাবলির বিষয়ে অতি অল্প সহীহ হাদীস বর্ণিত হয়েছে, যেগুলি সহীহ বুখারী, সহীহ মুসলিম ও অন্যান্য প্রসিদ্ধ হাদীস গ্রন্থে সংকলিত হয়েছে। এ ছাড়া ভবিষ্যতের যুদ্ধ-বিগ্রহ, ফিতনা-ফাসাদ ইত্যাদি বিষয়ে বর্ণিত ও প্রচলিত অধিকাংশ হাদীসই অনির্ভরযোগ্য বা ভিত্তিহীন ৷ ২. রাসূলুল্লাহ (:%)-এর যুদ্ধবিশ্রহের বা জীবনের বিভিন্ন ঘটনার বিস্তারিত ইতিহাস বা মাগাযী বিষয়ক অধিকাংশ হাদীসের কোনো সনদ বা এহণযোগ্য সূত্র পাওয়া যায় না। এ সকল বিষয়ে অল্প কিছু সহীহ হাদীস রয়েছে। বাকি সবই গল্পকারদের বৃদ্ধি। ইতিহাসের ক্ষেত্রে মুহাম্মাদ ইবনু ইসহাকের ইতিহাস প্রসিদ্ধ । তিনিও ইহুদী-খৃস্টানদের থেকে তথ্য গ্রহণ করতেন । ৩. তাফসীরের ক্ষেত্রে সহীহ্ সনদের তাফসীর ও শানে নুযূল খুবই কম । এ বিষয়ক অধিকাংশ ‘হাদীস'’-ই নির্ভরযোগ্য সনদ বা সুত্র বিহীন । বিশেষত, মুহাম্মাদ ইবনু সাইব ‘আল-কালবী’ (১৪৬হি) বৰ্ণিত সকল তাফসীরই মিথ্যা ও ভিত্তিহীন । এছাড়া মুকাতিল ইবনু সুলাইমান (১৫০হি)-এর বর্ণিত তাফসীরও অনুরূপ। এরা জনশ্রুতি, ইহুদী-খৃস্টানদের ইসরাঈলীয় বর্ণনা ইত্যাদির সাথে অগণিত মিথ্যা মিশ্রিত করেছেন। 8৪. নবীগণের কবর সম্পর্কে যা কিছু প্রচলিত সবই ভিত্তিহীন ও বানোয়াট ৷ রাসূলুল্লাহ (3%) ছাড়া অন্য কোনো নবীর কবর সম্পর্কে কিছু জানা যায় না। ৫. মক্কা শরীফে অনেক সাহাবীর দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু তাদের কবরের স্থান সম্পর্কে কিছুই জানা যায় না । 'মু'য়াল্লা’ গোরস্থানে খাদীজাতুল কুবরা (রা)-এর ‘কবর’ বলে পরিচিত স্থানটিও কোনো নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত *শ" বিস্তারিত দেখনু, আল-আসরার, পূ. ২৭৭-২৫৯: আল-মাসনূ, পৃ. ১৭৮-২২০: আসনাল মাতালিব, পৃ. ২৬৯-৩০০ ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।