যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১১৩ ৩০. স্বপ্নের কথা মহিলাদেরকে বলা যাবে না অর্থে বর্ণিত সকল কথা বানোয়াট ও ভিত্তিহীন । ৩১. রাসূলুল্লাহ (3) ফার্সী ভাষায় কথা বলেছেন, বা ফার্সী ভাষার নিন্দা করেছেন এই অর্থে বর্ণিত সকল হাদীস বানোয়াট বা ভিত্তিহীন । ৩২. জারজ সন্তান জারাতে প্রবেশ করবে না অর্থে বর্ণিত সকল কথা বানোয়াট ও ভিত্তিহীন । প্রচলিত বানোয়াট কথার মধ্যে রয়েছে: “ফাসিকের গীবত নেই” অর্থাৎ ফাসিক ব্যক্তির অনুপস্থিতিতে তার মধ্যে বিরাজমান সত্য ও বাস্তব দোষের কথা উল্লেখ করলে তাতে গীবত হবে না বা গোনাহ হবে না। এই অর্থে বর্ণিত সকল কথা! বানোয়াট, ভিত্তিহীন ও বাতিল । এই প্রকার বানোয়াট কথা অগণিত মুমিনকে ‘গীবতের' মত ভয়ঙ্কর পাপের মধ্যে নিপতিত করে। ৩৪. অমুক মাসে, অমুক সালে অমুক কিছু ঘটবে এইরূপ সন, তারিখ ও স্থানভিত্তিক ভবিষ্যদ্ধাণীগুলি বানোয়াট ৷ ৩৫. দাবা খেলার নিষেধাজ্ঞা বিষয়ক হাদীস শরীফে শরীরচর্চা মূলক খেলাধুলার উৎসাহ দেওয়া হয়েছে। ভাগ্যনির্ভর খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে: বুদ্ধি নির্ভর কিন্তু শরীরচর্চা বিহীন দাবা খেলার বৈধতার বিষয়ে সাহাবীগণের যুগ থেকেই আলিমগণ মতভেদ করেছেন। অনেক সাহাবী এই খেলা কঠিনভাবে নিষেধ করেছেন। তবে এ নিষয়ে রাসূলুল্লাহ ($8) থেকে কিছু বর্ণিত হয় নি। আল্লামা মাউসিলী বলেন, এই শ্রর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো হাদীস সহীহ সনদে বর্ণিত হয় নি! এ বিষয়ক হাদীসগুলি দুর্বল বা বানোয়াট পর্যায়ের । ২. ১. ৩. মোল্লা আলী কারী ও দরবেশ ভুত ১০ম-১১শ হিজরী শতকের অন্যতম শ্রেষ্ঠ আলিম ও হানাফী ফকীহ মোল্লা আলী ইবনু সুলতান মুহাম্মাদ নূরুদ্দীন আল-হারাবী আল-কারী (১০১৪ হি) রচিত বিভিন্ন মূল্যবান পুস্তকের মধ্যে দুইটি পুস্তক জাল হাদীস বিষয়ক : একটির নাম: ‘আল-আসরারুল মারফুয়া’ বা ‘আল-মাউদূ ‘আত আল-কুবরা’ ও অন্যটির নাম ‘আল-মাসনু ফিল হাদীসিল মাউদৃ’ বা ‘আল-মাউদূ‘আত আস-সুগরা' । উভয় গ্রন্থের শেষে জাল হাদীস বিষয়ক কিছু মূলনীতি উল্লেখ করা হয়েছে। ইবনুস সাইয়েদ দরবেশ হৃত (১২০৯-১২৭৬ হি) । তার রচিত মূল্যবান Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।