সংখ্যার বিয়ে রামুর (3) হকে কোলে সহীহ হাদীস বত হয়নি। এ বিষয়ে রাসূলুল্লাহ (&8) থেকে বর্ণিত সকল হাদীসই যয়ীফ !** ২১. সুন্দর চেহারার অধিকারীদের প্রশৎ এ বিষয়ে বর্ণিত সকল হাদীস বানোয়াট ৷ ২২. আশুরার ফযীলত আশুরার দিনে সিয়াম পালনের ফযীলত সহীহ হাদীসে প্রমাণিত । এছাড়া এই দিনে দান করা, খেযাব মাখা, তেল ব্যাবহার, সুরমা মাখা, বিশেষ পানাহার ইত্যাদি বিষয়ক সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন । ২৩. রজব মাসে সিয়ামের ফযীলত রজব মাসে বা এই মাসের কোনো তারিখে নফল সিয়াম পালনের ফযীলত বিষয়ক সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন ৷ ২৪. খণ থেকে উপকার নেওয়াই সুদ আল্লামা মাউসিলী বলেন, একটি কথা প্রচলিত আছে: Lori Pi “যে কোনো কর্জ ৰা খণ থেকে উপকার নেওয়াই সুন এই অর্থে বর্ণিত হাদীসের সনদ সহীহ নয় সূদের জন্য হাদীসে সুনির্ধারিত সংজ্ঞা ও পরিচিতি রয়েছে । ২৫. অবিবাহিতদের প্রশংসায় কথিত সকল কথা ভিত্তিহীন । ২৬. ছুরি দিয়ে মাংস কেটে খাওয়ার নিষেধাজ্ঞা একটি হাদীসে বর্ণিত হয়েছে, খাওয়ার সময় ছুরি ব্যবহার বা ছুরি দিয়ে মাংস কেটে খাওয়া আ’জামীদের আচরণ, মুসলমানদের তা পরিহার করতে হবে। এই হাদীসটি বানোয়াট পর্যায়ের । সহীহ হাদীসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছুরি দিয়ে ছাগলের গোশত কেটে খেয়েছেন। ২৭. আখরোট, বেগুন, বেদানা, কিশমিশ, মাংস, তরমুয, গোলাপ, ইত্যাদির উপকার বা ফযীলত বিষয়ে বর্ণিত সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন । ২৮. মোরগ বা সাদা মোরগের প্রশংসা বিষয়ক সকল কথা বানোয়াট । ২৯. আকীক পাথর ব্যবহার, বা অন্য কোনো পাথরের গুণাগুণ বিষয়ক সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন । * সাহাবীগণ থেকে তাদের কর্ম হিসাবে এ বিষয়ে বিভিন্ন সহীহ হাদীস বর্ণিত হয়েছে। বিস্তারিত আলোচনার জন্য দেখুন: লেখকের অন্য বই: “হাদীসের সনদবিচার পদ্ধতি ও সহীহ হাদীসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর” । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।