হ'দাসের নামে জালিয়াতি ১২. সালাতের মধ্যে সশব্দে বিসমিল্লাহ পাঠ আল্লামা মাউসিলী বলেন, ইমাম দারাকুতনী বলেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়! সাল্লাম সালাতের মধ্যে সশব্দে ‘বিসমিল্লাহ...’ পাঠ করেছেন অর্থে বর্ণিত কোনো হাদীসই সহীহ নয় । ১৩. যার দায়িত্বে সালাত (কাযা) রয়েছে তার সালাত হবেনা ইমাম মাউসিলী বলেন, এই অর্থে বর্ণিত হাদীস ভিত্তিহীন । ১৪. মসজিদের মধ্যে জানাযার সালাত আদায়ে নিষেধাজ্ঞা আল্লামা মাউসিলী বলেন. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এই বিষয়ে কোনো সহীহ হাদীস বর্ণিত হয় নি: ১৫. জানাযার তাকবীরগুলিতে হাত উঠানো রাসূলুল্লাহ (3) জানাযার প্রথম তাকবীর ছাড়া অন্য কোনো তাকবীরের সময় হাত উঠিয়েছেন বলে কোনো সহীহ হাদীস বর্ণিত হয় নি। ১৬. সালাতুর রাগাইব সালাতুর রাগাইব বা রজব মাসের প্রথম জুমআর দিনে বিশেষ নফল সালাতের ফযীলত বিষয়ক সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন । ১৭. সালাতু লাইলাতিল মি’রাজ সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন । ১৮. সালাতু লাইলাতিন নিসফি মিন শা’বান সালাতের বিশেষ ফযীলত বিষয়ক সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন ৷ ১৯. সপ্তাহের প্রত্যেক দিন ও রাত্রের জন্য বিশেষ নফল সালাত আল্লামা মাউসিলী বলেন, এ বিষয়ক সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন । তিনি আরো বলেন: নফল সালাতের বিষয়ে শুধুমাত্র নিয়ের সালাতগুলির বিষয়ে সহীহ হাদীস বর্ণিত হয়েছে: ফরয সালাতের আগে পরে সুন্নাত সালাত, তারাবীহ, দোহা বা চাশত, রাতের সালাত বা তাহাজ্জুদ, তাহিয়্যাতুল মাসজিদ, তাহিয়্যাতুল ওযু, ইসতিখারার সালাত, কুসূফের (চন্দ্র বা সূৰ্যগ্রহণের) সালাত, ইসতিসকার সালাত ।*** ২০. ঈদের তাকবীরের সংখ্যা ** সালাতৃত তাসবীহও সহীহ হাদীসে বর্ণিত । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।