যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ২০৯ ৫. মুহাম্মাদ বা আহমদ নাম রাখার ফযীলত মুহাম্মাদ বা আহমাদ নাম রাখার ফযীলতে প্রচারিত সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন । এ বিষয়ে অনেক বানোয়াট হাদীস প্রচারিত হয়েছে। মুহাম্মাদ :ও আহমদ নামধারীদের আল্লাহ শাস্তি দিবেন না, যাদের পরিবারে কয়েক ব্যক্তির নাম মুহাম্মাদ হবে তাদের ক্ষমা করা হবে, বা বরকত দেওয়া হবে ইত্যাদি বিভিন্ন কথা বানিয়ে হাদীসের নামে চালানো হয়েছে । এই নাম দুটি নিঃসন্দেহে উত্তম নাম । রাসূলুল্লাহ (3)-এর.মহব্বতে সন্তানদের এই ' নাম রাখা ভাল তবে এ বিষয়ের বিশেষ ফযীলত জ্ঞাপক হাদীগুলি বানোয়াট । ৬. আকল অর্থাৎ বুদ্ধি বা জ্ঞানেন্দিয় বুদ্ধি বা জ্ঞানেন্দ্রিয়ের প্রশংসা বা ফযীলতে বর্ণিত সকল হাদীস ভিত্তিহীন । কুরআন ও হাদীসে জ্ঞান শিক্ষা ও জ্ঞান চর্চার নির্দেশ দেওয়া হয়েছে এবং জ্ঞানীগণের প্রশংসা করা হয়েছে। তবে ইন্দ্রিয়ের প্রশংসায় রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো হাদীস সহীহরূপে বর্ণিত হয়নি। জালিয়াতগণ বুদ্ধি বা জ্ঞানেন্্রিয়ের প্রশংসায় অনেক হাদীস বানিয়েছে। যেগুলিতে বুদ্ধির প্রশংসা করা হয়েছে, মানুষ কর্ম নয় বরং বুদ্ধি অনুসারে পুরস্কার লাভ করবে; বুদ্ধিহীন বা নির্বোধের সালাতের চেয়ে ৰ সালাতের সাওয়াব বেশি.... ইত্যাদি কথা বলা হয়েছে। এগুলি সবই বানোয়াট । কোনো জন্মগত বা বংশগত বিষয়ই আখিরাতের মুক্তি বা মর্যাদার বিষয় নয়। মানুষের ইচ্ছাকৃত কর্মই মূলত তার মুক্তির মাধ্যম ৷ যার বুদ্ধি বেশি ও বুদ্ধি সৎকর্মে ব্যবহার করেন তিনি তার কর্মের জন্য প্রশংসিত ও পুরস্কৃত .হবেন। কিন্তু জন্মগত বা প্রকৃতিগত বুদ্ধি কোনো মুক্তি বা সাওয়াবের বিহয় নয় । ৭. খিষির (আ) ও ইলিয়াস (আ) এর দীর্ঘ জীবন সূরা 'কাহাফের মধ্যে মহান আল্লাহ মূসা (আ)-এর সাথে আল্লাহর একজন বান্দার কিছু ঘটনা উল্লেখ করেছেন । কুরআনে এই বান্দার নাম উল্লেখ করা হয়নি । তবে সহীহ হাদীসে উল্লেখ করা হয়েছে যে. এই বান্দার নাম ‘খাধির’ (প্রচলিত বাংলায়: খিযির)। এই একটিমাত্র ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনায় খিযির (আ)-এর বিষয়ে কোনো সহীহ বর্ণন' জানা যায় না । তার জন, বাল্যকাল, কর্ম, নবুয়ত, কর্মক্ষেত্র, এই ঘটনার পরবর্তী কালে তার জীবন ও. তাঁর মৃত্যু সম্পর্কে কোনো প্রকারের কোনো বর্ণনা কোনো সহীহ হাদীসে জানতে পারা যায় না । তিনি আবে হায়াতের পানি পান করেছিলেন ইত্যাদি কথা সবই ইহ্দী-খৃস্টানদের মধ্যে প্রচলিত কথা মুসলিম সমাজে প্রবেশ করেছে। আল্লামা মাউসিলী বলেন, খিযির (আ) ও ইলিয়াস (আ) দীর্ঘ জীবন পেয়েছেন, তীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাকে দেখেছেন বা কথা বলেছেন, তার পরে বেঁচে আছেন, ইত্যাদি অর্থে বর্ণিত সকল হাদীসই Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।