সা প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা ২. ১. ২. যে সকুল বিষয়ে সকল হাদীস অশুদ্ধ আল্লামা মাউসিলী পূর্ববর্তী মুহাদ্দিসগণের নিরীক্ষা ও বিস্তারিত গবেষণার আলোকে উল্লেখ করেছেন যে, নিম্নলিখিত বিষয়গুলিতে বর্ণিত সকল হাদীসই অশুদ্ধ । এণ্ডলি হয় বানোয়াট অথবা অত্যন্ত দুর্বল ও অনির্ভরযোগ্য। ১. ঈমানেরত্রাস-বৃদ্ধি ঈমান বাড়ে কমে, অথবা : বাড়ে না ও কমে না এবং কথা ও কর্মও ঈমানের অন্তর্ভুক্ত. অথবা অন্তর্ভুক্ত নয়, এই অর্থে রাসূলুল্লাহ $ু্ থেকে কোনো সহীহ হাদীস বর্ণিত হয় নি। এ বিষয়ে বর্ণিত সকল হাদীস বানোয়াট বা অত্যন্ত দুর্বল । এবিষয়ে কুরআন কারীমের বিভিন্ন আয়াত ও বিভিন্ন হাদীসের প্রাসঙ্গিক নির্দেশনার আলোকে মুসলিম উম্মাহর ইমামগণ মতভেদ করেছেন। কিন্তু এ বিষয়ে সরাসরি কোনো সহীহ হাদীস বর্ণিত হয়নি । ২. মুরজিয়া, জাহমিয়্যা, কাদারিয়্যাহ ও আ্শ‘আরিয়্যাহ সম্প্রদায় এ সকল সম্প্রদায় সম্পর্কে ' ভবিষ্যদ্বাণী মূলক কোনো সহীহ হাদীস রাসূলুল্লাহ (3) থেকে বর্ণিত হয়নি । এদের বিষয়ে বর্ণিত হাদীসগুলি বানোয়াট অথবা অত্যন্ত দুর্বল । সাহাবীগণ, তাবিয়ীগণ ও ইমামগণ কুরআন ও সুন্নাহের নির্দেশনার আলোকে এ সকল সম্প্রদায়ের বিষয়ে কথা বলেছেন। ৩. আন্তাহর বাণী সৃষ্ট নয় এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো সহীহ হাদীস বর্ণিত হয় নি। এ বিষয়ে বর্ণিত সকল হাদীস বানোয়াট । কুরআন কারীমের বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদীসের প্রাসঙ্গিক নির্দেশনা ও সাহাবীগণের মতামতের আলোকে তাবিয়ীগণ, তাবি-তাবিয়ীগণ ও পরবর্তী ইমামগণ একমত যে, কুরআন আল্লাহর বাণী, তা তার মহান গুণাবলির অংশ এবং সৃষ্ট নয়। বিভ্রান্ত মু'তাযিলা সম্প্রদায় কুরআনকে সৃষ্টবস্তু বলে বিশ্বাস করতো । দ্বিতীয় ও তৃতীয় হিজরী শতকে এই বিষয়টি মুসলিম সমাজের অন্যতম বিতর্ক-বিষয় ছিল। এজন্য অনেক জালিয়াত এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে হাদীস বানিয়ে প্ৰসিদ্ধি লাভের চেষ্টা করেছে। মুহাদ্দিসগণ একমত পোষণ করেছেন যে, কুরআন সৃষ্ট নয়। তবে এই অর্থে হাদীস জালিয়াতির সকল প্রচেষ্টা তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। 8. নূরের সমুদ্রে ফিরিশতাগণের সৃষ্টি জিবরাঈল (আ) প্রতিদিন সকালে নূরের সমূদ্রে ডুব দিয়ে উঠে শরীর ঝাড়া দেন এবং প্রতি ফোটা নূর থেকে ৭০ হাজার ফিরিশতা সৃষ্টি করা হয়। এই অর্থে ও এই জাতীয় সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।