যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদাসের নামে জালিয়াতি ইহুদীা-খস্টান প্রাচ্যবিদ পণ্ডিতগণ, কাদিয়ানী, বাহাঈ ইত্যাদি অমুসলিম সম্প্রদায় ও শিয়া সম্প্রদায় ছাড়াও কিছু 'জ্ঞানপাপী’ পণ্ডিত হাদীসের বিরুদ্ধে এরূপ ঢালাও মন্তব্য করেন অথবা মর্জিমাফিক অর্থ বিচার করতে চান, কিন্তু ইসলাম পালন করতে চান না। এরা সালাত, সিয়াম, যাকাত, হজ্জ, হালাল ভক্ষণ, পবিত্রতা অর্জন, ইত্যাদি কোনো '‘কর্ম'ই করতে রাজি নন। কুরআনে উল্লিখিত এ সকল বিষ্য়কে হচ্ছামত’ ব্যাখ্যা করে বাতিল করে দিতে চান কিন্তু ভয় হলো, হাদীস নিয়ে । হাদীস থাকলে তো ইচ্ছামত ব্যাখ্যা অচল ৷ রাসূলুল্লাহ ($ু্ট)-এর ব্যাখ্যাই চূড়ান্ত বলে গণ্য হবে! এজন্য তারা নির্বিচারে হাদীসকে জাল বলে বাতিল করতে চান। OEE এই গ্রন্থের আলোচনা থেকে পাঠক এ সকল মানুষের ET বুঝতে পেরেছেন। আমরা বুঝতে পেরেছি যে, অহাছিডাগণের বিচার পদ্ধতি ছিল অত্যন্ত সুক্ষ্ম ও বৈজ্ঞানিক । তারা সনদ, শ্রুতি, পাণ্ডুলিপি, ভাষা, অর্থ, ও প্রাসঙ্গিক সকল প্রমাণের আলোকে যে সকল হাদীসকে সহীহ বলে চিহ্নিত করেছেন সেগুলির বিশুদ্ধতা ও যথার্থতা সম্পর্কে তথ্য-প্রমাণবিহীন ঢালাও সন্দেহ একমাত্র জ্ঞানহীন মুর্খ বা বিদ্বেষী জ্ঞানপাপী ছাড়া কেউই করতে পারে না । আর এই নিরীক্ষার ভিত্তিতে যে সকল হাদীসকে তারা জাল ও বানোয়াট বলে উল্লেখ করেছেন সেগুলিকে গায়ের জোরে হাদীস বলে দাবি করাও রাসূলুল্লাহ ($)-এর নামে মিথ্যা বলার ভয়ঙ্কর দুঃসাহস ছাড়া আর কিছুই নয়; তবে তথ্য ভিত্তিক নিরীক্ষার দরজা সর্বদা উনুুক্ত। ১. ৮. ৭. জাল হাদীস বিষয়ক কিছু প্রশ্ন আমরা প্রথম পর্বের আলোচনা শেষ করেছি । দ্বিতীয় পর্বে আমরা আমাদের সমাজে প্রচলিত অনেক জাল হাদীস ও ভিত্তিহীন কথাবার্তা উল্লেখ করব। এ সকল জাল ও ভিত্তিহীন কথাবার্তা পাঠের সময় পাঠকের মনে বারংবার কয়েকটি প্রশ্ব জাগতে পারে। প্রশৃগুলির উত্তর পূর্ববতী আলোচনা থেকে আমরা জানতে পেরেছি। তবুও এখানে প্রশ্রগুলি আলোচনা করতে চাই । আমরা দেখতে পাব যে, মিথ্যা বা বানোয়াট হাদীসের মধ্যে অনেক কথা আছে যা অত্যন্ত সুন্দর, অর্থবহ, মূল্যবান ও হৃদয়স্পশী। তখন আমাদের কাছে মনে হবে যে. কথাটি তো খুব সুন্দর, একে বানোয়াট বলার দরকার কি? অথবা এত সুন্দর ও মর্মস্পর্শী কথা হাদীস না হয়ে পারে না। অথবা এই কথার মধ্যে তো কোন দোষ নেই, এর বিরুদ্ধে লাগার প্রয়োজন কি? ইত্যাদি । এর উত্তরে আমাদের বুঝতে হবে যে, রাসূলুল্লাহ (ু)-এর শিক্ষা ও বাণীকে অবিকল নির্ভেজালভাবে হেফাযত করা উম্মতের প্রথম দায়িত্ব । তিনি বলেন নি, এমন কোন কথা তার নামে বলাই জাহান্নামের নিশ্চিত পথ বলে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।