যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

- Nr, সের নামে জালয়াত পি উল্লেখ করবেন, কিন্তু জাল হাদীস উল্লেখ করবেন না। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে. তারা এমন অনেক হাদীস উল্লেখ করেছেন, যেগ্ুলিকে তারা নিজেরাই অন্যত্র জাল ও মিথ্যা বলে উল্লেখ করেছেন । এর পরবর্তী পর্যায়ের খ্রন্থগুলির অন্যতম হলো আলী ইবনু বুরহান উদ্দীন হালাবীর (১০৪৪ হি) সীরাহ হালাবিয়াহ, যারকানীর (১১২২ হি) শারহুল মাওয়াহিব ইত্যাদি গ্রন্থ । এ সকল গ্রন্থের লেখকগণ কোনো বাছ বিচারই রাখেন নি। তাদের লক্ষ্য ছিল যত বেশি পারা যায় তথ্যাদি সংকলন ও বিন্যাস করা । এজন্য কোনোরূপ বিচার ও যাচাই ছাড়াই সকল প্রকার সহীহ, যয়ীফ, মাউযু ও সনদবিহীন বিবরণ একত্রিত সংমিশ্ৰিত করে বিন্যাস করেছেন। ফলে অগণিত জাল ও ভিত্তিহীন বর্ণনা এগুলিতে স্থান পেয়েছে । আর জাল হাদীসের মধ্যে নতুনত্ব ও আজগুবিত্‌ বেশি । এজন্য এ সকল পুস্তকে সহীহ হাদীসের পরিবর্তে জাল হাদীসের উপরেই বেশি নির্ভর করা হয়েছে৷ অবস্থা দেখে মনে হয়, কুরআন কারীম ও অসংখ্য সহীহ হাদীস দিয়ে রাসূলুল্লাহ ($ু)-এর নুবুওয়াত, মুজিযা ও মর্যাদা প্রমাণ করা বোধহয় সম্ভব হচ্ছে না, অথবা এ সকল মিথ্যা ও জাল বর্ণনাগুলি ছাড়া বোধহয় তার মর্যাদার বর্ণনা পূর্ণতা পাচ্ছে না!! এ পর্যায়ের গ্রন্থগুলির লেখকগণ অধিকাংশ বর্ণনারই সূত্র উল্লেখ করেন নি। যেখনে সূত্র উল্লেখ করেছেন সেখানেও তাদের অবহেলা অকল্পনীয় । একটি উদাহরণ উল্লেখ করছি । সীরাহ হালাবিয়ার লেখক বলেন: Ed ht 70, fe ্‌ (oe °° / ss. Pedr iA LSS S$ কজন 3-১2 CAE EA! { + Re Loo ei er 2727 LTA EE RS OE TR EE Ee) “ww / ew, 2 ° io bed EIEN. EAM PLAS LSE TID Wo yt A “আমি ‘তাশরীফাত ফিল খাসাইস ওয়াল মুজিযাত' নামক একটি বই পড়েছি। এই বইটির লেখকের নাম আমি জ্রানতে: পারি নি। এই বইয়ে দেখেছি, আবূ হুরাইরা (রা) থেকে হতে বর্ণিত, হযরত রাসূলে কারীম (8) হযরত জিবরাঈল (আ)-কে জিজ্ঞেস করেন, হে জিবরাঈল, আপনার বয়স কত? . হাদীসটি বুখারী সংকলন করেছেন।”২% এই হাদীসটি বুখারী তো দূরের কথা কোনো হাদীস গ্রস্থেই নেই । এই অজ্ঞাত নামা লেখকের বর্ণনার উপর নির্ভর করে গ্রন্থকার হাদীসটি উদ্ধৃত করলেন । একটু কষ্ট করে সহীহ বুখারী বা ইমাম বুখারীর লেখা অন্যান্য গ্রন্থ খুঁজে দেখলেন না। এভাবে তিনি পরবর্তী যুগের মুসলমানদের মধ্যে রাসূলুল্লাহ ($)- এর নামে একটি জঘন্য মিথ্যা কথা প্রচলনের স্থায়ী ব্যবস্থা করে দিলেন। ২% হালাবী, আলী ইবনু বুরহান উদ্দীন, সীরাহ হালাবীয়া ১/৪৯ ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।