হাদীসের নামে জালিয়াতি ০১ হয় । দ্বিতীয় ক্ষেত্রে ‘সহীহ’ ও ‘হাসান’ হাদীসের উপর নির্ভর করতে হবে: ** ১. ৮. ৫. ১. যয়ীফ হাদীসের ক্ষেত্র ও শর্ত করেছেন: (১) কুরআন কারীমের ‘তাফসীর’ বা শাব্দিক ব্যাখ্যার ক্ষেত্রে. (২) ইতিহাস বা এতিহাসিক বর্ণনার ক্ষেত্রে এবং (৩) বিভিন্ন নেক আমলের ‘ফযীলত! বা সাওয়াবের বর্ণনার ক্ষেত্রে । এক্ষেত্রে তারা নিম্নরূপ শর্তগুলি উল্লেখ করেছেন: (১) যয়ীফ হাদীসটি “অল্প দুর্বল’ হবে, বেশি দুর্বল হবেনা । (২)যয়ীফ হাদীসটি এমন একটি কর্মের ফযীলত বর্ণনা করবে যা মূলত সহীহ হাদীসের আলোকে জায়েয ও ভালো । (৩). যয়ীফ আমল করার ক্ষেত্রে একথা মনে করা যাবে না যে, রাসূলুল্লাহ $5 সত্যিই একথা বলেছেন। সাবধানতামূলকভাবে আমল করতে হবে। অর্থাৎ মনে করতে হবে, হাদীসটি নবীজী 3% -এর কথা না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে যদি সত্য হয় তাহলে এই সাওয়াবটা পাওয়া যাবে, কাজেই আমল করে রাখি । আর সত্য না হলেও মূল কাজটি যেহেতু সহীহ হাদীসের আলোকে মুস্তাহাব সেহেতু কিছু সাওয়াব তো পাওয়া যাবে।*"* ‘যয়ীফ' হাদীসের ক্ষেত্রে কোনো কোনো মুহাদ্দিসের এই মতটি ভুল বুঝে অনেক সময় এর মাধ্যমে সমাজে ‘জাল’ হাদীসের প্রচলন ঘটেছে । বস্তুত, বিভিন্ন মুসলিঙ্ণ সমাজে প্রচলিত অধিকাংশ জাল ও ভিত্তিহীন হাদীস’ এই ‘পথ' দিয়ে মুসলিম সমাজে প্রচলিত হয়েছে। সমাজে অগণিত জাল হাদীসের প্রচলনের পিছনে কয়েকটি কারণ রয়েছে: (১) অযোগ্য ও ইলমহীন মানুষদের ওয়ায, নসীহত ও বিভিন্ন দ্বীনী দায়িত্ব পালন, (২) সাধারণ আলিমদের অবহেলা বা অলসতা, (৩) প্রসিদ্ধ ও যোগ্য আলিমদের ঢিলেমী, (8) হেদায়েতের আগ্রহ এবং (৫) ইতিহাস. সীরাত ও রাসূলুল্লাহ (3)-এর মুজিযা বর্ণনার আগ্রহ ! ১. ৮. ৫. ২. হেদায়াত ও ফযীলতে যয়ীফের নামে জাল হাদীস করেছে। হেদায়াতের আগ্রহে অনেক যোগ্য আলেম ওয়ায, ফাযায়েল, আত্মশুদ্ধি করেছেন। এ সকল ‘যয়ীফ’ হাদীসের মধ্যে অনেক জাল হাদীস তাদের পুস্তকে স্থান পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে তারা এগুলির জালিয়াতি বা দুর্বলতার কথা উল্লেখ ২৭২ সৃযৃতী, তাদরীবুর রাবী ১/১৩২: ইবনু জামায়াহ, আল-মানহালু রাবী, পূ. ৩২. আব্দুল হাই লাখনবী, যাফরুল আমানী, পৃ. 88-৪৭ । “প্ন্তারিত আলোচনা দেখুন: আব্দুল হাই লাখনবী, যাফরুল আমানী, পৃ: ২০৯-২২৪. আল-আজইবাতুল ফাযিলা লিল আসইলাহ আল-আশ্ারাতিল কামিলা, পৃ: ৩৬-৬৫. সুযুতী, তাদরীবুর রাবী ১/৩৫০-৩৫১ ! Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।