যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

২০০ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা আরো উল্লেখ করেছেন যে, আজমীরে অবস্থান কালে আজমীরের রাজা পৃথ্ীরাজ তার বিরুদ্ধে ষড়যন্র করতো । একপর্যায়ে তিনি বলেন, আমি পৃথীরাজকে মুসলমানদের হাতে জীবিত বন্দী অবস্থায় অর্পন করলাম ! এর কয়েক দিন পরেই সুলতান শাহাবুদ্দীন ঘোৱীর সৈন্যগণ পৃথখীরাজকে পরাজিত ও বন্দী করে।**? অথচ এঁতিহাসিকগণ উল্লেখ করছেন যে. ৬১৩ হিজরীর প্রায় ২৫ বৎসর পূর্বে .৫৮৮ হিজরীতে (১১৯২ খৃস্টাব্দে তারাইনের দ্বিতীয় যুদ্ধে পৃখীরাজকে পরাজিত করে আজমীর দখল করেন। আর ৬১৩ হিজরীতে খাজা মুঈন উদ্দীনের আজমীর আগমনের ১০ বৎসর পূবে ৬০৩ হিজরীতে (১২০৬ ৃস্টাব্দে) শিহাবুদ্দীন ঘোরী মৃত্যুবরণ করেন। এ থেকে বুঝা যায় যে, এ সকল কাহিনী সবই বানোয়াট ! অথবা মুঈন উদ্দীন (রাহ) অনেক আগে ভারতে আসেন। এক্ষেত্রে আনিসুল আরওয়াহ, দলিলুল আরেফীন, ফাওয়ায়েদুস সালেকীন ইত্যাদি পুস্তকে লেখা সন-তারিখ ও প্রাসঙ্গিক তথ্যাদি বানোয়াট ৷ এভাবে আমরা দেখছি যে, হাদীসের নামে জালিয়াতির ন্যায় বুযুর্গদের নামেও জালিয়াতি হয়েছে ব্যাপকভাবে ' হাদীসের ক্ষেত্রে যেমন সুনির্দিষ্ট নিরীক্ষা পদ্ধতি রয়েছে, বুযুর্গদের ক্ষেত্রে তা না থাকাতে এদের নামে জালিয়াতি ধরার কোনো পথ নেই ৷ জালিয়াতগণ বুযুর্গদের নামে 'দ্রাল পুস্তক' লিখে সেগুলির মধ্যে জাল হাদীস উল্লেখ করেছে. এবং তাদের লেখা বইয়ের মধ্যে জাল হাদীস ঢুকিয়ে দিয়েছে। এখন এ সকল জাল হাদীসের বিরুদ্ধে কিছু বললেই সাধারণ মুসলিম বলবেন, অমুক বুযুর্গের পুস্তকে এই হাদীস রয়েছে, তা জাল হয় কিভাবে?! এভাবে জালিয়াতগণ এক ঢিলে দুই পাখি মেরেছে! ১. ৮. ৫. জাল হাদীস বনাম যয়ীফ হাদীস তী আলোচনা থেকে আমরা দেখেছি যে, জাল হাদীস যয়ীফ বা দুৰ্বল র একটি প্রকার । জাল হাদীসের বিষয়ে মুসলিম উম্মাহর মুহাদ্দিসসণ যেরূপ কঠোরতা অবলম্বন করেছেন, ‘যয়ীফ’ হাদীসের বিষয়ে অনেক মুহাদ্দিস তদ্রপ কঠোরতা অবলম্বন করেন নি! দুইটি ক্ষেত্রে তীরা ‘যয়ীফ’ হাদীসের ব্যবহার বা উল্লেখ কঠোরভাবে নিষেধ করেছেন: (১) ‘আকীদা' বা বিশ্বাসের ক্ষেত্রে এবং (২) শরীয়তের আহকাম বা বিধানাবলির ক্ষেত্রে । প্রথম ক্ষেত্রে একমাত্র সহীহ হাদীসের উপর নির্ভর করতে হবে। শুধু তাই নয়, ‘আকীদা’ বা বিশ্বাস প্রমাণের ক্ষেত্রে মূলত “মুতাওয়াতির' বা বহু সাহাবী ও তাবিয়ী বর্ণিত হাদীস, যা সাহাবীগণের মধ্যেই বহুল প্রচলিত ছিল বলে প্রমাণিত এইরূপ হাদীসের উপর নির্ভর করতে হবে। কারণ শুধু কুরআন কারীম ও এইরূপ 'মুতাওয়াতির হাদীস' দ্বারাই ‘একীন' বা ‘দৃঢ় বিশ্বাস’ প্রমাণিত ২৭১ আনিসুল আরওয়াহ: (দণ্লিলল আরেফীন ও ফাওয়ায়েদুস সালেকীনসহ) পূ. ৬২. ১১৯. ১৩৮ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।