যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১৯৯ চিশতী তার উত্তাদ উসমান হারুনীর সাথে তার দীর্ঘ সাহচর্যের বিবরণ লিখেছেন ‘আনিসুল আরওয়াহ’ নামক পুস্তকে ৷ খাজা কুতুব উদ্দীন বখতিয়ার কাকী তার উস্তাদ মুঈন উদ্দীন চিশতীর সাথে তার সাহচর্যের স্মৃতিগুলি লিখেছেন ‘দলিলুল আরেফীন' পুস্তকে । খাজা ফরীদ উদ্দীন গঞ্জে শক্কর তার উস্তাদ কুতুব উদ্দীনের সাহচর্যের স্মৃতিগুলি লিখেছেন “ফাওয়ায়েদুস সালেকীন' পুস্তকে ৷ খাজা নিজাম ‘রাহাতিল কুলুব’ পুস্তকে । প্রসিদ্ধ গায়ক আমীর খসরু তার উত্তাদ নিজাম উদ্দীনের সাহচর্যের স্মৃতি ও নির্দেশাবলি লিখেছেন 'রাহাতুল মুহিব্বীন' পুস্তকে ৷ এ সকল পুস্তক পাঠ করলে প্রতীয়মান হয় যে এগুলি পরবর্তী যুগের মানুষদের রচিত জাল পুস্তক। অথবা তারা কিছু লিখেছিলেন সেগুলির মধ্যে পরবর্তী যুগের জালিয়াতগণ ইচ্ছামত অনেক কিছু ঢুকিয়েছে। এই পুস্তকগুলিতে কুরআন-হাদীস ভিত্তিক অনেক ভাল কথা আছে। পাশাপাশি অগণিত জাল হাদীস ও মিথ্যা কথায় সেগুলি ভরা ৷ এ ছাড়া এঁতিহাসিক তথ্যাবলি উল্টোপাল্টা লেখা হয়েছে। এমন সব ভুল রয়েছে যা প্রথম দৃষ্টিতেই ধরা পড়ে৷ প্রত্যেক বুযুর্গ তার মাজালিসগুলির তারিখ লিখেছেন । সন তারিখণগুলি উল্টোপাল্টা লেখা । যাতে স্পষ্টতই বুঝা যায় যে, পরবর্তীকালে এঁদের নামে এগুলি জালিয়াতি করা হয়েছে । শাওয়াল মাসের ৪ তারিখ বৃহস্পতিবার ও ৭ তারিখ রবিবার লেখা হয়েছে। অর্থাৎ শাওয়ালের শুরু সোমবারে ৷ কিন্তু ১৫ই জিলকূদ সোমবার লেখা হয়েছে। অর্থাৎ যিলকাদের শুরুও সোমবারে! শাওয়াল মাস ২৮ দিনে হলেই শুধু তা সম্ভব!” আবার পরের মাজলিস হয়েছে ৫ই জিলহজ্জ বৃহস্পতিবার । জিলকাদের শুরু সোম, মঙ্গল বা বুধবার যেদিনই হোক, কোনোভাবেই ৫ই জিলহজ্জ বৃহস্পতিবার হয় না! আবার পরের মাজলিস ২০শে জিলহজ্ব শনিবার! ৫ তারিখ বৃহস্পতিবার হলে ২০ তারিখ শনিবার হয় কিভাবে? ২* ২০ শে রজব সোমবার এবং ২৭শে রজব রবিবার লেখা হয়েছে। ৫ই শাওয়াল শনিবার অথচ ২০ শে শাওয়াল বৃহস্পতিবার". ... এইরূপ অগণিত অসঙ্গতি যা প্রথম নজরেই ধরা পড়ে । কাকী (রাহ) উল্লেখ করেছেন যে, ৬১৩ হিজরীতে তিনি বাগদাদে তার পীর মুঈন উদ্দীন চিশতীর নিকট মুরীদ হন। এরপর কয়েক মাজলিস তিনি বাগদাদেই থাকেন। এরপর তিনি তার সহচরদের নিয়ে আজমীরে আগমন করেন। এভাবে আমরা নিশ্চিত জানতে পারছি যে, ৬১৩ হি (১২১৬ খু)-এর পরে হযরত মুঈন উদ্দীন চিশতী ভারতে আগমন করেন হযরত বখতিয়ার কাকী ২৬৮ খাজা মুঈন উদ্দীন, আনিসুল আরওয়াহ (ফাওয়ায়েদুস সালেকীন), পৃ. ১৩৫, ১৪৩, ১৪৪ : ২৬ প্রাগুক্ত, প. ১৪৭, ১৪৯ ২% নিয়া আউলিয়া, রাহাতুল মুহিব্বীন, পূ. ২৪. ৪৩. ৮৩, ৮৮ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।