১৯৮ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা সঠিকভাবে জানা যায় নি। তবে ৫৬০ হিজরীর পরে তার জন্ম বলে মনে হয় । অর্থাৎ আব্দুল কাদের জীলানীর ইন্তেকালের সময় শামস তাবরীযের জন্মই হয় নি! অথচ তিনি তার বক্তব্য উদ্ধৃত করছেন! ৩. এই পুস্তকে বারংবার জালাল উদ্দীন রুমীর উদ্ধৃতি প্রদান করা হয়েছে। যেমন লেখক বলছেন: “আধ্যাত্মিক জগতের সম্রাট মাওলানা জালাল উদ্দীন রুমী তার অমর কাব্য মসনবীতে বলেছেন... !”**' লক্ষ্যণীয় যে, জালাল উদ্দীন রুমী (৬০৪- ৬৭৬ হি) আব্দুল কাদের জীলানীর (রাহ) ইন্তেকালের প্রায় অর্ধ শতাব্দী পরে জনুগ্রহণ করেন! রুমীর জন্মের অর্ধ শত বৎসর আগে তার মসনবীর উদ্ধৃতি প্রদান করা হচ্ছে! এভাবে আমরা বুঝতে পারি যে, এই পুস্তকটি পুরোটিই জাল. অথবা এর মধ্যে অনেক জাল কথা পরবর্তীকালে ঢুকানো হয়েছে। এই পুস্তকটির মধ্যে অগণিত জাল হাদীস ও জঘন্য মিথ্য কথা লিখিত রয়েছে। আর আব্দুল কাদের জীলানীর (রাহ) নামে এগুলি অতি সহজেই বাজার পেয়েছে। ১. ৮. 8. ৩. চিশতীয়া তরীকা আমাদের দেশের অন্যতম প্রসিদ্ধ বুযুর্গ হযরত খাজা মঈন উদ্দীন চিশতী (৬৩৩ হি), কুতুব উদ্দীন বখতিয়ার কা'কী (৬৫৩ হি), ফরীদ উদ্দীন মাসউদ গঞ্জে শব্কর (৬৬৩ হি) ও নিযাম উদ্দীন আউলিয়া (৭২৫ হি), " রাহিমাহুমুন্রাহ । এদের নামেই চিশতিয়া তরীকা প্রচলিত ৷ এছাড়া এদের নামে অনেক কথা, কর্ম ও বই-পুস্তকও প্রচলিত । এগুলির মধ্যে এমন অনেক কথা রয়েছে যা স্পষ্টতই মিথ্যা ও বানোয়াট । এখানে চিশতীয়া তরীকা ও এঁদের নামে প্রচলিত দুএকটি বইয়ের বিষয়ে আলোচনা করব । মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। উপযুক্ত বুযুর্গগণের নামে প্রচলিত পুস্তকাদিতে এ সকল ‘তরীকা’ বা পদ্ধতির কিছুই দেখা যায় না। আবার এ সকল পুস্তকে যে সকল যিকর-ওযীফার বিবরণ রয়েছে সেগুলিও প্রচলিত চিশতীয়া তরীকার মধ্যে নেই । চিশতীয়া তরীকার ক্ষেত্রেও শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলভীর বিবরণের সাথে সাইয়েদ আহমদ ব্রেলবীর বিবরণের পার্থক্য দেখা যায়। আবার তাদের দুইজনের শেখানো পদ্ধতির সাথে বর্তমানে আমাদের দেশে প্রচলিত চিশ্তীয়া তরীকার ওযীফা ও আশগালের অনেক পার্থক্য দেখা যায়। এগুলির কোন্্টি ‘অরিজিনাল’ ও কোনটি ‘বানোয়াট’ তা জানার কোনো উপায় নেই । ১. ৮. 8. ৪. আনিসুল আরওয়াহ, রাহাতিল কুলুব... ইত্যাদি এ সকল মহান মাশাইখ রচিত বলে কিছু পুস্তক প্রচলিত ! এগুলি 'উন্তাদ বা পীরের সাহচর্যের স্মৃতি ও আলোচনা হিসেবে রচিত ৷' খাজা মুঈন উদ্দীন *ং আন্দুল কাদের জীলানী, সিররুল আসরার, পৃ: ২৫, ২৯। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।