হাদীসের নামে জালিয়াতি ১৯৭ প্রায় দুইশত বৎসর পরে তার এক বংশধর ‘গাওস জীলানী’ ৮৮৭ হিজরী সালে (১৪৮২ খৃস্টাব্দ) ‘কাদেরীয়া তরীকা'’-র প্রচলন করেন। বিভিন্ন দেশে ‘কাদেরীয়া তরীকার' নামে বিভিন্ন পদ্ধতি প্রচলিত। হযরত আব্দুল কাদির জীলানীর নিজের লেখা প্রচলিত বইগুলিতে যে সকল আমল, ওযীফা ইত্যাদি লিখিত আছে প্ৰচলিত ‘কাদেরীয়া তরীকার’ মধ্যে সেগুলি নেই ৷ আমাদের দেশে প্রচলিত ‘কাদেরীয়া তরীকা'র সূত্র বা “‘শাজারা' থেকে আমরা দেখি যে, শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভী (১১৭৬ হি/১৭৬২খ্) থেকে তা গ্রহণ করা হয়েছে। কিন্তু শাহ ওয়ালী উল্লাহ তার ‘আল-কাওলুল জামীল' গ্রন্থে কাদেরীয়া তরীকার যে বিবরণ দিয়েছেন তার সাথে সাইয়েদ আহমদ ব্রেলবীর (১২৪৬ হি/১৮৩১খৃ্) ‘সিরাতে মুস্তাকীমের’ বিবরণের পার্থক্য দেখা যায়। আবার তাদের দুইজনের শেখানো পদ্ধতির সাথে বর্তমানে আমাদের দেশে প্রচলিত কাদেরীয়া তরীকার ওযীফা ও আশগালের অনেক পার্থক্য দেখা যায়। এগুলির কোন্্টি তার নিজের প্রবর্তিত ও কোন্টি তার নামে পরবর্তীকালে প্রবর্তিত তা জানার কোনো উপায় নেই । ১. ৮. 8. ২. সির্রুল আসরার হযরত আব্দুল কাদির জীলানীর নামে প্রচলিত ও প্রসিদ্ধ একটি পুস্তক ‘সির্রুল আসরার’ । পুস্তকটিতে কূুরআন-হাদীসের আলোকে অনেক ভাল কথা রয়েছে। পাশাপাশি অগণিত জাল হাদীস ও বানোয়াট কথা দিয়ে পুস্তকটি ভরা হয়েছে। অবস্থাদৃষ্টে বুঝা যায় যে, পরবর্তী যুগের কেউ এই বইটি লিখে তার নামে চালিয়েছে । কয়েকটি বিষয় এই জালিয়াতি প্রমাণ করে: ১. এই পৃস্তকের বিভিন্ন স্থানে লেখক ‘ফরীদ উদ্দীন আত্তার-এর বিভিন্ন বাণী ও কবিতার উদ্ধৃতি প্রদান করেছেন। যেমন এক স্থানে বলেছেন: “হযরত শাইখ ফরীদ উদ্দীন আত্তার (রহঃ) বলেন...”***। এখানে লক্ষ্যণীয় যে, ফরীদ উদ্দীন আত্তার ৫১২ হিজরীতে জন্মুযহণ করেন এবং ৬২৬ হিজরীতে (১২২৯ খৃ) ইন্তেকাল করেন। আর আব্দুল কাদের জীলানী ৪৭১ হিজরীতে জন্নগহণ করেন এবং ৫৬১ হিজরীতে (১১৬৬ খৃ) ইন্তেকাল করেন৷ ফরীদ উদ্দীন আত্তার বয়সে ভীর চেয়ে ৪০ বৎসরের ছোট এবং তাঁর ইন্তেকালের সময় ফরীদ উদ্দীন আত্তারের কোনো প্রসিদ্ধি ছিল না। কাজেই ‘হযরত শাইখ ...’ ইত্যাদি বলে তিনি আত্তারের উদ্ধৃতি প্রদান করবেন একথা কল্পনা করা যায় না। ২. এই পুস্তকে শামস তাবরীয-এর উদ্ধৃতি দেওয়া হয়েছে। লেখক বলেন: “হযরত শামস তাবরীয (রঃ) বলেছেন...”২*। উল্লেখ্য যে, শামস তাবরীয় ৬৪৪ হিজরীতে (১২৪৭ খৃ) ইন্তেকাল করেন। তার জন্ম তারিখ ২৯৫ আব্দুল কাদের জীলানী, সিররুল আসরার, পৃ. ৩৭! ২৬৬ আব্দুল কাদের জীলানী, সিররুল আসরার, পৃ. ২৭ ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।