যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা চেয়েছেন অথবা বর্ণনাকারীকে কসম করিয়েছেন। কখনো কখনো তারা বর্ণনাকারীর ভুলের বিষয়ে বেশি সন্দিহান হলে তার বর্ণিত হাদীসকে গ্রহণ করেননি । কিন্তু কখনোই তারা কাশফে মাধ্যমে হাদীসের সত্যাসত্য বিচার করেননি । পরবর্তী প্রায় অর্ধ শতাব্দীকাল সাহাবীগণ হাদীস বর্ণনা করেছেন, শুনেছেন ও হাদীসের সহীহ, যয়ীফ ও বানোয়াট নির্ধারণের জন্য সনদ বর্ণনার ব্যবস্থা নিয়েছেন । বর্ণনাকারীর অবস্থা অনুসারে হাদীস গ্রহণ করেছেন বা যয়ীফ হিসেবে বর্জন করেছেন। কিন্তু কখনোই তারা কাশফে উপর নির্ভর করেননি । খুলাফায়ে রাশেদীন ও সুন্নাতে সাহাবা । আর এ বিষয়ে কাশফ, ইলহাম বা স্বপ্নের উপর নির্ভর করা খেলাফে-সুন্নাত, বিদ'আত ও ধ্বংসাত্মক প্রবণতা । ১. ৮. ৩. ৩. কাশ্্‌ফ- ইলহাম সঠিকত্ব জানার মাধ্যম নয় ইসলামী আকীদার গ্রন্থে স্পষ্টভাবেই বলা হয়েছে যে, কাশফ বা ইলহাম কোনো কিছুর সঠিকত্ব জানার মাপকাঠি নয়। ৬ষ্ঠ শতকের অন্যতম হানাফী আলিম উমার ইবনু মুহাম্মাদ আন-নাসাফী (৫৩৭ হি) তীর “আল-আকাইদ আন নাসাফিয়্যাহ” ও ৮ম শতকের প্রখ্যাত শাফেয়ী আলিম সা'দ উদ্দীন মাসউদ ইবনু উমার আত- তাফতাযানী (৭৯১ হি.) তার “শারহুল আকাইদ আন নাসাফিয়্যাহ” -তে লিখেছেন: Al oil 2 rd Ad Fyn ENS Ge sUb dl eUY SU Le sol oe “তক্কপন্থীগণের নিকট ইলহাম বা ইলকা কোনো কিছুর সঠিকত্ব জানার কোনো মাধ্যম নয়।” ২ কোনো কোনো অনভিজ্ঞ বুযুর্গ স্বপ্ন, কাশফ, ইলহাম ইত্যাদির ভিত্তিতে ‘হাদীসের’ বিশুদ্ধতা যাচাইয়ের দাবি করলেও অভিজ্ঞ ও প্রাজ্ঞ বুযুর্গগণ এর কঠিন বিরোধিতা করেছেন। ভারতের অন্যতম শ্রেষ্ট বুযুর্গ ও সংস্কারক মুজাদ্দিদ-ই আলফ-ই সানী (রাহ) হক্ক-বাতিল বা বিশুদ্ধতা ও অশুদ্ধতা জানার ক্ষেত্রে কাশফ, ইলহাম ইত্যাদির উপর নির্ভর করার কঠিন আপত্তি ও প্রতিবাদ করেছেন । তিনি বারংবার উল্লেখ করেছেন যে, কুরআন- হাদীসই কাশফ, ইলহাম ইত্যাদির সঠিক বা বেঠিক হওয়ার মানদণ্ড । কাশফ কখনোই হাদীস বা বা কোনো মতামাতের সঠিকত্ব জানার মাধ্যম নয়।** ১. ৮. ৩. 8৪. সাহেবে কাশ্্‌ফ ওলীগণের ভুলক্রুটি বাস্তবে আমরা দেখতে পাই যে, অনেক প্রখ্যাত সাধক, যাদেরকে আমরা ২ সা'দ উদ্দীন তাফতাযানী, শারহুল অক'ইদ আন নাসাফিয়্যাহ, পৃ: ২২ । ২১১ মুজাদ্দিদে আলফে সানী, মাকতুবাত শরীফ ১/১, পূ. ৮৮. ১৭৮. ১৯৫, ১৯৬, ২১০. ১/২ পৃ. ৬৯, ১১%, ১১১. ১৩৩ (মাকতৃৰ নং 5১, ১০০. ১১২. ১৩১. ১৯১, ২০৯, ২১৭) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।