হাদীসের নামে জালিয়াতি ১৯৩ ১. ৮. ৩. কাশফ-ইলহাম বনাম জাল হাদীস সবচেয়ে বেশি সমস্যা হয় সুপ্রসিদ্ধ বুযুর্গ ও আল্লাহর প্রিয় ওলী-রূপে প্রসিদ্ধ আলিমগণের বিষয়ে । যেহেতু তারা ‘সাহেবে কাশফ' বা কাশৃ্ফ সম্পন্ন ওলী ছিলেন, সেহেতু আমরা ধারণা করি যে, কাশফের মাধ্যমে প্রদত্ত তথ্যের বিশুদ্ধতা যাচাই না করে তো আর তারা লিখেন নি। কাজেই তারা যা লিখেছেন বা বলেছেন সবই বিশুদ্ধ বলে গণ্য হবে। আল্লামা সুয়ুতী (৯১১ হি.), আব্দুল হাই লাখনবী (১৩০৪ হি.) প্রমুখ আলিম এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা ইমাম গাযালীর “এহ্ইয়াউ উলুমিদ্দান” ও অন্যান্য গ্রন্থে, হযরত আব্দুল কাদির জীলানী লিখিত কোনো কোনো গ্রন্থে উল্লিখিত অনেক মাউযূ বা বানোয়াট হাদীসের.আলোচনা প্রসঙ্গে বলেন যে, কেউ হয়ত প্রশ্ব করবেন : এতবড় আলেম ও এতবড় সাহেবে কাশফ ওলী, তিনি কী বুঝতে পারলেন না যে, এই হাদীসটি বানোয়াট? তার মত একজন ওলী কী-ভাবে নিজ গ্রন্থে মাউযু হাদীস উল্লেখ করলেন? তীর উল্লেখের দ্বারা কি বুঝা যায় না যে, হাদীসটি সহীহ? এই সন্দেহের জবাবে তারা যে বিষয়গুলি উল্লেখ করেছেন সেগুলির ব্যাখ্যা নিম্নরূপ: ১. ৮. ৩. ১. বুযুৰ্গগণ যা শুনেন তা-ই লিখেন বস্তুত সরলপ্রাণ বুযুর্গগণ যা শুনেন তাই লিখেন। এজন্য কোনো বুযুর্গের গ্রন্থে তার কোনো সুস্পষ্ট মন্তব্য ছাড়া কোনো হাদীস উল্লেখ করার অর্থ এই নয় যে, তিনি হাদীসটিকে সহীহ বলে নিশ্চিত হয়েছেন মূলত তারা যা পড়েছেন বা শুনেছেন তা উল্লেখ করেছেন মাত্র । তারা আশা করেছেন হয়ত এর কোনো সনদ থাকবে, হাদীসের বিশেষজ্ঞগণ তা খুঁজে দেবেন। ১. ৮. ৩. ২. হাদীস বিচারে কাশফের কোনো ভূমিকা নেই হুন বচাব তেৱে কলের কোনোই অবান GE স্বপ্ন ইত্যাদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত মাত্র, আনন্দ ও শুকরিয়ার উৎস! ইচ্ছামতো প্রয়োগের কোনো বিষয় নয়। আল্লাহ তা'আলা হযরত উমারকে (রা) কাশফের মাধ্যমে শত শত মাইল দূরে অবস্থিত-সারিয়ার সেনাবাহিনীর অবস্থা দেখিয়েছিলেন, অথচ সেই উমারকে (রা) হত্যা করতে St ren Ha Ol A Cae এছাড়া কাশফ, স্বপ্ন ইত্যাদি দ্বারা কখনোই হক বাতিলের বা ঠিক বেঠিকের ফয়সালা হয় না । সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন মতবিরোধ ও সমস্যা ঘটেছে, কখনোই একটি ঘটনাতেও তীরা কাশফ, ইলহাম, স্বপ্ন ইত্যাদির মাধ্যমে হক বা বাতিল জানার চেষ্টা করেননি ৷ খুলাফায়ে রাশেদীন - আবু বাক্র, উমার, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম-এর দরবারে অনেক সাহাবী হাদীস বর্ণনা করেছেন । বর্ণনাকারীর ভুলভ্রান্তির সন্দেহ হলে তারা সাক্ষী Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।