যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা নির্ভরযোগ্যতার যে পর্যায় উল্লেখ করলাম তা সবই ফিকহী মাসায়েলের ব্যাপারে । এ সকল পুস্তকের মধ্যে যে সকল হাদীস উল্লেখ করা হয়েছে সেগুলির বিশুদ্ধতা বা নির্ভরযোগ্যতা বিচারের ক্ষেত্রে এই বিন্যাস মোটেও প্রযোজ্য নয় । এরূপ অনেক নির্ভরযোগ্য ফিকহী গ্রন্থ রয়েছে যেগুলির উপর মহান ফকীহগণ নির্ভর করেছেন, কিন্তু সেগুলি জাল ও মিথ্যা হাদীসে ভরপুর । বিশেষত ‘ফাতওয়া’ বিষয়ক পুস্তকাদি । বিস্তারিত পর্যালোচনা করে আমাদের নিকট প্রমাণিত হয়েছে যে, এ সকল পুস্তকের লেখকগণ যদিও ‘কামিল’ ছিলেন, তবে হাদীস উল্লেখ করার ক্ষেত্রে তার অসতর্ক ছিলেন।”*৫*৯ এজন্য মুহাদ্দিসগণ ফিকহ, তাফসীর, তাসাউফ, আখলাক ইত্যাদি ‘বিষয়ক গ্রন্থে উল্লিখিত হাদীসগুলি বিশেষভাবে নিরীক্ষা করে পৃথক গ্রন্থ রচনা করেছেন। যেমন ষ্ঠ হিজরী শতকের প্রখ্যাত হানাফী ফকীহ আল্লামা বুরহানুদ্দীন আবুল হাসান আলী ইবনে আবু বকর আল-মারগীনানী (৫৯৩ হি.) তার লেখা ফিকাহ শাস্ত্রের প্রখ্যাত গ্রন্থ “হেদায়া”-য় অনেক হাদীস উল্লেখ করেছেন। তিনি ফকীহ হিসাবে ফিকহী মাসায়েল নির্ধারণ ও বর্ণনার প্রতিই তার মনোযোগ ও সার্বিক প্রচেষ্টা ব্যয় করেছেন। হাদীস উল্লেখের ক্ষেত্রে তিনি যা শুনেছেন বা পড়েছেন তা বাছবিচার না করেই লিখেছেন তিনি কোনো হাদীসের সহীহ বা যয়ীফ বিষয়ে কোনো মন্তব্যও করতে যাননি। পরবর্তী যুগে আল্লামা জামালুদ্দীন আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে ইউসূফ-যাইলায়ী হানাফী - (৭৬২ হি.), আল্লামা iB EEA UE Db RIL en হি.) প্রমুখ মৃহাদ্দিস এসকল হাদীস নিয়ে সনদভিত্তিক গবেষণা করে এর মধ্যথেকে সহীহ, যয়ীফ ও বানোয়াট হাদীস নির্ধারণ করেছেন। অনুরূপস্রাবে হুজ্জাতুল ইসলাম ইয়াম গাযালী (৫০৫ হি.) তীর প্রসিদ্ধ “এহ্‌ইয়াউ উলুনিলীন" খস্থে ফিক্‌হ ও তাসাউফ আলোচনার ফাকে ফাকে অনেক হাদীস উল্লেখ শুরেছেন। তিনি দার্শনিক ও ফকীহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন না। এজন্য হাদীসের সনদের বাছবিচার না করেই যা শুনেছেন বা পড়েছেন সবই উল্লেখ ত গলা শাল গন আল-ইরাকী (৮০৬ হি.) ও অন্যান্য সুপ্রসিদ্ধ মুহাদ্দিস তাঁর উল্লিখিত হাদীসসমূহের সনদ-ভিত্তিক বিচার বিশ্লেষণ করে সহীহ, যয়ীফ ও বানোয়াট হাদীসগুলি নির্ধারণ করেছেন । এছাড়া ৮ম হিজরী শতকের প্রসিদ্ধ শাফিয়ী ফকীহ ও মুহাদ্দিস আল্লামা আন্দুল ওয়াহ্‌হাব ইবনু আলী আস-সুবকী (৭৭১ হি) be Penn be US উল্লেখিত কয়েক শত জাল ও হাদীস একটি পৃথক পুস্তকে সংকলিত করেছেন। bases 6d! নাম ‘আল-আহাদীস আল্লাতী লা আস্লা লাহা ফী কিতাবিল এহইয়া’, অৰ্থাৎ ‘এহইয়াউ উলুমিদ্দীন গ্রন্থে উল্লিখিত ভিত্তিহীন হাদীসসমূহ’ ৷ ২৫৯ আব্দুল হাই লাখনবী, আন-নাফি আল-কাবীর, পৃ. ১২-১৩ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।