হাদীসের নামে জালিয়াতি ১৯১ যাদীসগুলি উল্লেখ করেছেন। সহীহ না হলে কি আর তিনি হাদীসটি লিখতেন? এই ধারণাটিও ভিত্তিহীন, ভুল এবং উপরের ধারণাটির চেয়েও বেশি বত্রান্তিকর । সাধারণত প্রত্যেক ইল্মের জন্য পৃথক ক্ষেত্র রয়েছে। এ জন্য মধিকাংশ ক্ষেত্রে এক বিষয়ের আলিম অন্য বিষয়ে অত বেশি সময় দিতে পারেন না। মুফাস্সির, ফকীহ, এতিহাসিক, সূফী, ওয়ায়িয ও অন্যান্য ক্ষেত্রে কর্মরত আলিম ও বুযুর্গ স্বভাবতই হাদীসের নিরীক্ষা, যাচাই-বাছাই ও পর্যালোচনার গভীর্তায় যেতে পারেন না। সাধারণভাবে ভারা হাদীস উল্লেখ করার ক্ষেত্রে বিভিন্ন প্রচলিত গ্রন্থ, জনশ্রুতি ও প্রচলনের উপরে নির্ভর করেন। “তাদরীবুর রাবী" গন্ধে উল্লেখ করেছেন যে, কুরআন কারীমের বিভিন্ন সূরার ফযীলতে অনেক মিথ্যা কথাকে কিছু বুযুর্গ দরবেশ হাদীস বলে সমাজে চালিয়েছেন। কোনো কোনো মুফাসসির, যেমন - আল্লাযা আহমদ ইবনে মুহাম্মাদ ইবনে ইব্রাহীম আস সা’লাবী নিশাপূরী (৪২৭ হি.) ভার “তাফসীর” গ্রন্থে, তার ছাত্র আল্লামা আলী ইবনে আহমাদ আল-ওয়াহিদী নিশাপূরী (৪৬৮ হি.) তার “বাসীত”, “ওয়াসিত”, “ওয়াজীয” ইত্যাদি তাফসীর গছে, আল্লামা আবুল কাসেম মাহমূদ ইবনে উমর আয-যামাখশারী (৫৩৮ হি.) তার “কাশ্শাফ” গ্রন্থে, আল্লামা আব্দুল্লাহ ইবনে উমর আল-বাইযাবী (৬৮৫ হি.) তীর “আনওয়ারুত ভানযীল” বা “তাফসীরে বাইযাবী” গ্রন্থে এসকল বানোয়াট হাদীস উল্লেখ করেছেন । তারা এই কাজটি করে ভুল করেছেন। বলেন : “ইরাকী (৮০৬ হি.) বলেছেন যে, প্রথম দুইজন - সা'লাবী ও ওয়াহিদী সনদ উল্লেখপূর্বক এসকল বানোয়াট বা জাল হাদীস উল্লেখ করেছেন। ফলে তাদের ওজর কিছুটা গ্রহণ করা যায়, কারণ তারা সনদ বলে দিয়ে পাঠককে সনদ বিচারের দিকে ধাবিত করেছেন, যদিও মাওযু বা মিথ্যা হাদীস সনদসহ উল্লেখ করলেও সঙ্গে সঙ্গে তাকে 'মাওয়ুূ' না বলে চুপ করে যাওয়া জায়েয নয়। কিন্তু পরবর্তী দুই জন - যামাখশারী ও বাইযাবী-এর ভুল খুবই মারাত্মক। কারণ, তারা সনদ উল্লেখ করেননি, বরং রাসূলুল্লাহ ($3)-এর কথা বলে সরাসরি ও স্পষ্টভাবে এ সকল বানোয়াট কথা উল্লেখ করেছেন।** আল্লামা আব্দুল হাই লাখনবী, ছানাফী ফিফ্হের নির্ভরযোগ্য গ্রস্থাবলির নাম ও পর্যায় বিন্যাস উল্লেখ করে বলেন: “আমরা ফিকহী গ্রন্থারলির ২৭ জালালুদ্দীন সুয়ূতী, তাদরীবুর রাবী ১/৩৪১ । ২৮ মূল্লা আলী কারী, আল-আসরারুল মারফুম্না, পৃঃ ২৮৯ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।