যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৮৮ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা ১. ৮. মিথ্যা হাদীস বিষয়ক কিছু বিভ্ৰান্তি ১. ৮. >. হাদীস গ্রস্থ বনাম জাল হাদীস অজ্ঞতা বশত অনেকে মনে করেন যে, কোনো হাদীস কোনো হাদীস- গ্রন্থে সংকলিত থাকার অর্থ হলো হাদীসটি সহীহ, অথবা অন্তত উক্ত গ্রন্থের সংকলকের মতে হাদীসটি সহীহ । যেমন কোনো হাদীস যদি সুনানু ইবনি মাজাহ বা মুসারাফু আব্দুর রাযযাক গ্রন্থে সংকলিত থাকে তার অর্থ হলো হাদীসটি নিশ্চয় সহীহ, নইলে ইবনু মাজাহ বা আন্দুর রায্যাকের মত অতবড় মুহাদ্দিস তা গ্রহণ করলেন কেন? অন্তত, ইবনু মাজাহ বা আব্দুর রায্যাকের মতে হাদীসটি সহীহ, নইলে তিনি তার গ্রন্থে হাদীসটির স্থান দিতেন না । আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে, এই ধারণাটির উভয় দিকই ভিত্তিহীন । অধিকাংশ মুহাদ্দিসই তাদের গ্রন্থে সহীহ, যয়ীফ, মাউযূ সকল প্রকার হাদীসই সংকলন করেছেন। তারা কখনোই দাবি করেন নি বা পরিকল্পনাও করেন নি যে, তাদের গ্রন্থে শুধু সহীহ হাদীস সংকলন করবেন । কাজেই কোনো হাদীস সুনানে ইবনু মাজাহ বা মুসান্নাফে আব্দুর রায্যাক-এ সংকলিত থাকাতে কখনোই বুঝা যায় না যে হাদীসটি সহীহ বা ইবনু মাজাহ বা আব্দুর রাষ্যাকের মতে সহীহ । ইবনু হিব্বান, ইবনু খুযাইমা, ইবনুস সাকান, হাকিম ও অন্যান্য যে সকল মুহাদ্দিস তাদের গ্রন্থে শুধু সহীহ হাদীস সংকলন করার চেষ্টা করেছেন, তাদের গ্রন্থে কোনো হাদীস সংকলিত হলে আমরা মনে করব যে, হাদীসটি উক্ত মুহাদ্দিসের মতে সহীহ । তবে এতে প্রমাণিত হয় না যে, হাদীসটি প্রকৃতপক্ষে সহীহ । আমরা উপরের আলোচনায় দেখেছি যে, কোনো মুহাদ্দিসের দাবিই উম্মাহর অন্যান্য মুহাদ্দিস নিরীক্ষা ছাড়া গ্রহণ করেন নি। এ জন্য আমরা অন্যান্য মুহাদ্দিসের নিরীক্ষার আলোকে হাদীসটির বিধান নির্ধারণ করব । আমাদের সমাজে ‘সিহাহ সিত্তাহ'*** নামে প্রসিদ্ধ ৬ টি গ্রন্থের মধ্যে ২টি সহীহ গ্রন্থ: “সহীহ বুখারী” ও “সহীহ মুসলিম” ছাড়া বাকি ৪টির ংকলকও শুধুমাত্র সহীহ হাদীস বর্ণনা করবেন বলে কোনো সিদ্ধান্ত নেননি । তারা তাদের গ্রন্থগুলিতে সহীহ হাদীসের পাশাপাশি, অনেক দুর্বল বা বানোয়াট হাদীসও সংকলন করেছেন। তবে তাদের গ্রন্থগুলির অধিকাংশ হাদীস *৫৪ পসহাহ্‌ সিত্তা’ পরিভাষাটি ভারতীয় ব্যবহার । এই ৬ টি গ্রন্থের খহণযোগ্যতা সুপরিচিত । তবে গ্রন্থগুলি 'সহীহ' নয়। বরং ২টি গ্রন্থ সহীহ ও বাকিগুলি সুনান । এজন্য মুহাদ্দিসগণের মধ্ো সুপরিচিত পরিভাষা হলো ‘আল-কুতুবুস সিত্তা’ 'পৃস্তক ছয়টি’: ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্য কোথাও সিহাহ সিত্তা’ পরিভাষাটি প্রচলিত লগ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।