যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১৮১ মুহাদ্দিসগণ একমত্য পোষণ করেছেন কিছু সংখ্যক হাদীসের বিষয়ে তাদের মতভেদ রয়েছে। এই মতভেদকে আমরা দুভাগে ভাগ করতে পারি: ১. পরিভাষাগত মতভেদ ও ২. প্রকৃত মতভেদ । ১. ৭. ৩. ১. মতভেদ কিন্তু মতভেদ নয় অনেক সময় মুহাদ্দিসগণের মতভেদ একান্তই পরিভাষাগত ৷ উপরে আমরা দেখেছি যে, মিথ্যাবাদী বা জালিয়াত রাবীর পরিচয় জ্ঞাপনে এবং জাল হাদীস চিহ্নিতকরণে মুহাদ্দিসগণ একাধিক পরিভাষা ব্যবহার করেছেন। এতে ‘কখনো কখনো দেখা যায় যে, একটি হাদীসকে একজন মুহাদ্দিস ‘মুনকার’ বা ‘বাতিল’ বলছেন এবং অন্যজন তাকে ‘মাউযু’ (মাউদূ) বা জাল বলছেন। ' এইরূপ একটি পরিভাষাগত বিষয় ‘যয়ীফ’ শব্দের ব্যবহার ৷ ইলমু হাদীসের পরিভাষায় সকল প্রকার অগ্রহণযোগ্য হাদীসকেই ‘যয়ীফ’ বলে আখ্যায়িত করা হয়। যয়ীফ হাদীসের বিভিন্ন প্রকারের মধ্যে এক প্রকার হলো মাউযু বা: জাল হাদীস ৷ কোনো হাদীসকে যয়ীফ বলে আখ্যায়িত করার অর্থ হাদীসটি দুর্বল ও অগ্রহণযোগ্য । তা জাল হতে পারে নাও হতে পারে। আমরা দেখতে পাই যে, অনেক মুহাদ্দিস হাদীস সংকলন ও নিরীক্ষার ক্ষেত্রে, বিশেষত বৃহদাকার গ্রস্থাদির ক্ষেত্রে অনেক হাদীস 'দুর্বল’ বা যয়ীফ’ বলে আখ্যায়িত করেছেন। এ সকল দুর্বল হাদীসের কোনো হাদীসকে অন্যান্য মুহাদ্দিস “মাউযু’ বা জাল বলে উল্লেখ করেছেন। বিষয়টি বাহ্যত মতভেদ বলে “মনে হলেও তা প্রকৃত মতভেদ নয়। কোনো মুহাদ্দিস যদি বলেন যে, হাদীসটি যয়ীফ, তবে মাউযূ নয়, এবং অন্য মুহাদ্দিস বলেন যে, হাদীসটি মাউযূ, তবে তা মতভেদ বলে গণ্য হবে। কিন্তু যে সকল মুহাদ্দিস সাধারণত “মাউযু’ পরিভাষা ব্যবহার করেন নি, বরং সকল ‘অনির্ভরযোগ্য' হাদীসকে সংক্ষেপে ‘দুর্বল’ বলে উল্লেখ করেছেন, তাদের ক্ষেত্রে বিষয়টি মতভেদ বলে গণ্য নয় । ১. ৭. ৩. ২. প্রকৃত মতভেদ কিছু হাদীসের বিষয়ে মুহাদ্দিসগণের প্রকৃত মতভেদ দেখতে পাওয়া যায় । এই জাতীয় অধিকাংশ হাদীসের ক্ষেত্রে মুহাদ্দিসগণের মতভেদ ‘যয়ীফ বনাম মাউযু’। কোনো মুহাদ্দিস বলেছেন, হাদীসটি মাউযু নয় বরং যয়ীফ বলে গণ্য । পক্ষান্তরে কেউ তাকে মাউযূ বলে গণ্য করেছেন । অল্প কিছু হাদীসের বিষয়ে ‘সহীহ বনাম মাউযূ’ মতভেদ দেখতে পাওয়া যায় অর্থাৎ কোনো কোনো মুহাদ্দিস একটি হাদীসকে মাউযূ বলে গণ্য করেছেন, কিন্তু অন্য মুহাদ্দিস হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন। এ সকল মতভেদের ক্ষেত্রে পরবর্তী মুহাদ্দিসগণ বিভিন্ন নিরীক্ষার মাধ্যমে কোনো একজনের মতকে অগ্রাধিকার প্রদান করেছেন । বিষয়টি অনেকটা বিচারের রায়ের ক্ষেত্রে মতভেদ ও আপীলের মত । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।