আলোচনা করা হয়েছে। ‘ওহী’ তুলে হয়ত তোলো নভবাত বাতিক ভা কোনো শতিহাসিক বা বৈজ্ঞানিক সত্যের বিপরীত হয়, তৰে তারা কখনোই সেই বক্তব্যকে মিথ্যা বা ভুল বলে মনে করেন না । যেমন কুর্মান কারীমের কোনো কোনো আয়াতের ব্যাহ্যিক অর্থ দ্বারা মনে হতে পারে যে, পৃথিবী সমতল বা সূর্য পৃথিবীকে প্রদক্ষিণরত। এক্ষেত্রে মুমিনগণ এ সরল বক্তব্যের সঠিক অর্থ বুঝার চেষ্টা করেন । হাদীসের ক্ষেত্রেও একই নীতি তারা অনুসরণ করেন। পারিপর্শিক তথ্যাদির ভিত্তিতে ‘ডকুমেন্টারী’ প্রমাণের মাধ্যমে সেই বৈপরীত্য সমাধান করেছেন। কিন্তু কখনোই ঢালাওভাবে শুধু বাহ্যিক বৈপরীত্যের কারণে কোনো প্রমাণিত তথ্যকে অগ্রাহ্য করেন নি। আমরা ইতোপূর্বে দেখেছি যে, বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (3%দ্ল) কোন্ স্থান থেকে হজ্জের ‘তালবিয়া' পাঠ শুরু করেন সে বিষয়ে একাধিক ‘সহীহ' বর্ণনা রয়েছে, যেগুলি বাহ্যত পরস্পর বিরোধী ৷ যুহাদ্ধিসগণ এই বাহ্যিক বৈপরীত্যের সঘাধানের জন্য এতিহাসিক ও পারিপার্শিক তথ্যাদি বিষেচমা ফরেছেন, যা আমরা এই পুন্ত কের প্রথমে আলোচনা করেছি। এভাবে কোনো হাদীস ‘ডকুমেন্টারী’ নিরীক্ষায় ‘ওহী’ বলে প্রমাণিত হওয়ার পরেও যদি বাহ্যত অন্য কোনো হাদীস বা আয়াতের সাথে তার বৈপরীত্য দেখা যায়, তবে মুহাদ্দিসগণ সেই বৈপরীত্যের ইতিহাস, কারণ ও সমাধান অনুসন্ধান করেছেন ও লিপিবদ্ধ করেছেন। ১. ৭. ২. ২. মূল নিরীক্ষায় ‘মিথ্যা’ বলে প্রমাণিত যদি কোনো কথা বা বক্তব্যের বিষয়ে প্রমাণিত হয় যে, কথাটি রাসুলুল্লাহ (3%)-এর বাণী নয়, বরং বর্ণনাকারী ভুলে বা ইচ্ছায় তার নামে তা বলেছেন, তবে সেক্ষেত্রে সেই বক্তব্যটির ভাষা বা অর্থ বিবেচনা করা হয় না। কোনোরূপ বিবেচনা ছাড়াই তা প্রত্যাখ্যান করা হয়। অধিকাংশ জাল হাঙ্গীসই এই পর্যায়ের । জালিয়াতগণ সাধ্যমত সুন্দর অর্থেই হাদীস বানাতে চেষ্টা করেন । ১. ৭. ২. ৩. মূল নিরীক্ষায় দুর্বল বলে পরিলক্ষিত যদি প্রমাণিত হয় যে. বর্ণনাকারী ব্যক্তিগতভাবে সৎ ও সত্যপরায়ন, তবে তিনি তার বর্ণনায় কিছু ভুল করতেন, তবে সেক্ষেত্রে তার দুর্বলতার মাত্রা Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।