যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১৭৫ মুহাদ্দিস আল্লামা আব্দুল্লাহ ইবনু ইউসূফ যাইলায়ী (৭৬২হি) ৷** ১. ৭. ২. ভাষা, অৰ্থ ও বুদ্ধিবৃত্তিক নিরীক্ষা বর্ণনাকারীর বর্ণনার নির্ভুলতা যাচাইয়ের পাশাপাশি মুহাদ্দিসগণ বর্ণনার অর্থও যাচাই করেছেন। কুরআন কারীম, সুপ্রসিদ্ধ সুন্নাত, বুদ্ধি-বিবেক, এঁতিহাসিক প্রতিষ্ঠিত সত্য বা জ্ঞান-বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সুস্পষ্ট বিরুদ্ধ কোনো বক্তব্য তারা ‘হাদীস’ হিসাবে গ্রহণ করেন নি। হাদীসের বিষয়বস্তু, ভাব ও ভাষাও অভিজ্ঞ নাকিদ মুহাদ্দিসগণকে হাদীসের বিশুদ্ধতা ও অশুদ্ধতা বুঝতে সাহায্য করে। আজীবনের হাদীস চর্চার আলোকে তারা কোনো হাদীসের ভাষা, অর্থ বা বিষয়বস্ত দেখেই অনুভব করতে পারেন যে, হাদীসটি বানোয়াট । বিষয়টি খুব কঠিন নয়। যে কোনো বিষয়ের গবেষক সেই বিষয়ে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেন। একজন নজরুল তা ধরে ফেলবেন কবিতার ভাব ও ভাষা দেখে তিনি প্রথমেই বলে উঠবেন, এ তো নজরুলের কবিতা হতে পারে না! কোথায় পেয়েছেন এই কবিতা? কীভাবে?? অনুরূপভাবে যে কোনো ব্যক্তি বা বিষয়ের সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট গবেষক সেই বিষয়ে বিশেষ অভিজ্ঞতা ও অনুভুতি লাভ করেন, যা দিয়ে তিনি সে বিষয়ক তথ্যাদি সম্পর্কে প্রাথমিক বিচারের যোগ্যতা লাভ করেন৷ হাদীস শাস্ত্রের প্রাজ্ঞ ইমামগণ, যারা তাদের পুরো জীবন হাদীস শিক্ষা, মুখস্থ, তুলনা, নিরীক্ষা ও শিক্ষাদান করে কাটিয়েছেন তারাও রাসূলুল্লাহ (3%)-এর আদেশ, নিষেধ, উপদেশ, পুরস্কার বর্ণনা, শাস্তি বর্ণনা, শব্দ চয়ন, বিষয়বস্তু, ভাব, অর্থ ইত্যাদি সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা ওঁ অনুভুতি লাভ করেন। এর আলোকে তাঁরা তার নামে প্রচারিত কোনো বাক্য বা ‘হাদীস' শুনলে সংঙ্গে সংঙ্গে অনুভব করতে পারেন যে, এই বিষয়, এই ভাষা, এই শব্দ বা এই অর্থ রাসূলুল্লাহ (3ু্)-এর হাদীস হতে পারে অথবা পারে না। এর পাশাপাশি তারা অন্যান্য নিরীক্ষার মাধ্যমে এর জালিয়াতি নিশ্চিত করেন। মুহাদ্দিসগণের হাদীস সমালোচনা সাহিত্যের সুবিশাল ভাণ্ডারে আমরা ২২ উপরের বিষয়গুরির জন্য দেখুন: ইবনু ‘আদী, আল-কামিল ১/১৭৭, ১৯২, ২৫৫, ৩২৮- ৩৩১, ২/৩৭৬-৩৭৭; খতীব বাগদাদী, তারিখ বাগদাদ ১০/৪৪০; ইবনুল জাওযী, আল- মাউদূ'আত ১/৬৫-৬৬, ২/২০৮-২০৯; যাহাবী, মীযানুল ই'তিদাল ৮/৬৯-৭০, ১৪০; যাইলায়ী, নাসবুর রাইয়াহ ১/২৬, ৩৪, ৩৭, ৩৮৮, ২/১৬২, ৩/২২৮, ৪১৭, ৪৭৯; সুয়ুতী, তাদরীবুর রাবী ১/২৯৬-২৯৭; ইবনু ইরাক, তানযীহ ২/২৪৯: মোল্লা কারী, আল-মাসন, পৃ. ১০-১৫; ১৮; আল-আসরার ১২৩, ৩০৩-৩০৪; ফাল্লাতাহ, আল-ওয়াদ'উ ১/১১১-১৩৩ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।