5৭8 প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা ২. সহীহ নয় (< ১) জাল হাদীস বুঝানোর জন্য মুহাদ্দিসগণের অন্যতম পরিভাষা হলো “হাদীসটি সহীহ নয়’। এই কথাটি কেউ ভুল বুঝেন । তারা ভাবেন, হাদীসটি " সহীহ না হলে হয়ত হাসান বা যয়ীফ হবে। আসলে বিষয়টি তেমন নয়। জাল হাদীস আলোচনার ক্ষেত্রে মুহাদ্দিসগূণ যখন বলেন যে, হাদীসটি সহীহ বা বিশুদ্ধ নয়, তখন তীরা বুঝান যে, হাদীসটি অশুদ্ধ, বাতিল ও ভিত্তিহীন । তবে ফিকহী আলোচনায় কখনো কখনো তারা ‘সহীহ নয়’ বলতে ‘যয়ীফ’ বুঝিয়ে থাকেন। ৩. কোনো ভিত্তি নেই, কোনো সূত্ৰ নেই (4 1 3 4 =) মুহাদ্দিসগণ জাল ও মিথ্যা হাদীস বুঝাতে অনেক সময় বলেন, ৰ কোনো ভিত্তি নেই, সূত্ৰ নেই এদ্বারা তারা সাধারণভাবে বুঝান যে, এই হাদীসটি জনমুখে প্রচলিত একটি সনদ বিহীন বাক্য মাত্র, এর সহীহ, যয়ীফ বা মাউদৃ কোনো প্রকারের কোনো সনদ বা সূত্র নেই এবং কোনো গ্রন্থে তা সনদ সহ পাওয়া যায় না। কখনো কখনো জাল বা বাতিল সনদের হাদীসকেও তারা এভাবে ‘এর কোনো ভিত্তি নেই’ বলে আখ্যায়িত করেন৷ 8. জানি না, কোথাও দেখিনি, ol a Lt YJ) মুহাদ্দিসসণ একমত যে, হাদীস সংকলিত হয়ে যাওয়ার পরে, কোনো প্রচলিত বাক্য যদি সকল প্রকারের অনুসন্ধানের পরেও কোনো এহে সনদ-সহ না পাওয়া যায় তাহলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে যে, কথাটি বাতিল ও ভিত্তিহীন । যে সকল মুহাদ্দিস তাঁদের জীবন হাদীস সংগ্রহ, অনুসন্ধান, যাচাই ও নিরীক্ষার মধ্যে অতিবাহিত করেছেন, তাদের কেউ যদি বলেন, এই হাদীসটি আমি চিনি না, জানি না, কোথাও দেখি নি, কোথাও পাই নি, পরিচিত নয়..., তবে তার কথাটি প্রমাণ করবে যে, এই হাদীসটি ভিত্তিহীন ও বানোয়াট কথা । ৫, গরীব (অপরিচিত), অত্যন্ত গরীব (১৮ ২৯ 4%) গরীব শব্দের অর্থ প্রবাসী, অপরিচিত বা অনাত্মীয়। যে হাদীসটি সকল পর্যায়ে শুধুমাত্র একজন রাবী বর্ণনা করেছেন মুহাদ্দিসগণের পরিভাষায় তাকে সাধারণত ‘গরীব’ হাদীস বলা হয়। এই পরিভাষা অনুসারে গরীব হাদীস সহীহ হতে পারে, যয়ীফও হতে পারে। কিন্তু কোনো কোনো যুহাদ্দিস জাল হাদীস বুঝাতে এই পরিভাষা বাবহার করেছেন। অন্যন্য মুহাদ্দিসগণ যে হাদীসের বিষয়ে বলেছেন ‘জানি না, ভিত্তিহীন..., সেগুলির বিষয়ে তারা বলেছেন, ‘গরীব’ বা ‘গরীবুন জিদ্দান' অর্থাৎ অপরিচিত বা অত্যন্ত অপরিচিত ৷ ইমাম দারাকুতনী, খতীব বাগদাদী, যাহাবী ওমুখ মুহাদ্দিস এভাবে এই পরিভাষাটি কখনো কখনো ব্যবহার করেছেন। এই পরিভাষাটি বেশি ব্যবহার করেছেন ৮ম শতকের প্রসিদ্ধ হানাফী ফাকীহ ও Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।