যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১৭৩ ‘পরিত্যক্ত’ বলেন। তবে ইমাম বুখারী, নাসাঈ, দারাকুতনী ও অন্য কতিপয় মুহাদ্দিস মিথ্যাবাদী রাবীকে ‘মাতরূক’ বলে অভিহিত করেছেন। বিশেষত ইমাম বুখারী ও ইমাম নাসাঈ কাউকে “মাতরূক' বা পরিত্যক্ত বলার অর্থই হলো যে, তারা তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করছেন। অনুরূপভাবে মুহাদ্দিসগণ যদি বলেন যে ‘অমুকের হাদীস বর্ণনা করা বৈধ নয়’ তাহলেও তার মিথ্যাচারিতা বুঝা যায় । 8. তার হাদীস কিছুই নয়, মূল্যহীন... বলে উল্লেখ করা কেউ কেউ রাবীর মিথ্যাচারিতা বুঝাতে রাবীকে বা তার বর্ণিত হাদীসকে ld S32 YS SI su শত মূল্যহীন’, ‘কিছুই নয়’, ‘এক পয়সাতেও নেওয়া যায় না’ বা অনুরূপ কথা বলেছেন। এক্ষেত্রে ইমাম শাফিয়ীর কথা প্রনিধান যোগ্য । ইমাম ইসমাঈল ইবনু ইয়াহইয়া মুযানী (২৬৪ হি) বলেন, একদিন একব্যক্তি সম্পর্কে ৫, পতিত, ধ্বংসপ্ৰাপ্ত, অত্যন্ত দুৰ্বল ...ইত্যাদি বলে উল্লেখ করা কিছু শব্দ দ্বারা মুহাদ্দিসগণ রাবীর কঠিন দুর্বলতা ব্যক্ত করেছেন। যেমন, 21 2S SU 58 03 col পতিত, অত্যন্ত দুর্বল, একেবারেই বাতিল, ধ্বংসগ্রন্থ, তার হাদীস চলে গেছে, উড়ে গেছে... ইত্যাদি । এ সকল রাবীর হাদীস ইচ্ছাকৃত মিথ্যা না হলেও ত মিথ্যা এবং একেবারেই অগ্রহণযোগ্য পর্যায়ের । অনেক ১. ৭. ১. ৩. ২. মিথ্যা হাদীসের বিভিন্ন নাম এ প্রসঙ্গে উল্লেখ্য যে, সাধারণভাবে জাল বা মিথ্যা হাদীসকে “মাউযূ' (£44) বলা হলেও, জাল হাদীস বুঝানোর জন্য মুহাদ্দিসসগণের আরো কিছু প্রচলিত পরিভাষা রয়েছে সেগুলির মধ্যে রয়েছে: ১. বাতিল (৮১) আমরা ইতোপূর্বে দেখেছি যে, অনেক সময় মুহাদ্দিসগণ মিথ্যা হাদীসকে ‘মাউযূ’ বা জাল না বলে ‘বাতিল’ বলেন। বিশেষত, অনেক মুহাদ্দিস রাবীর ইচ্ছাকৃত মিথ্যার বিষয়ে নিশ্চিত না হলে হাদীসকে “মাউযূ’ বলতে চান না। এ ক্ষেত্রে তারা ‘বাতিল’ শব্দ ব্যবহার করেন। অর্থাৎ হাদীসটি মিথ্যা ও বাতিল, তবে রাবী ইচ্ছা করে তা জাল করেছে কিনা তা নিশ্চিত নয়। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।