হাদীসের নামে জালিয়াতি ১৭১ কিছু কিছু কথা হাদীস নামে প্রচারিত হয় যেগুলি লোকমুখে প্রচারিত হলেও কোনো: এন্থে বা পুস্তিকায় সনদ সহ পাওয়া যায় না। স্বভাবতই মুসলিম উম্মাহর আলিমগণ একবাক্যে সেগুলিকে মিথ্যা, ভিত্তিহীন ও জাল বলে গণ্য করেছেন। রাসুলুল্লাহ (স)-এর নামে প্রচারিত সকল প্রকারের মিথ্যা বা ভিত্তিহীন কথাকে প্রতিহত করা এবং তার নামে প্রচলিত কথার উৎস ও সূত্র নির্ণয় করার বিষয়ে মুসলিম উম্মাহর আলিমগণ ছিলেন আপোষহীন ৷ এজন্য আমরা দেখতে পাই যে, ৭ম/৮ম হিজরী শতাব্দী থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত অগণিত জানবাজ মুহাদ্দিস তাদের জীবনপাত করেছেন এ সকল প্রচলিত ‘কথা’র সূত্র বা উৎস সন্ধান করতে । দ্বিতীয় শতাব্দী থেকে শুরু করে পরবর্তী প্রায় অর্ধ সহস্র বৎসর ধরে লেখা অগণিত হাদীস, ফিকহ, তাফসীর, ইতিহাস, ভাষা, সাহিত্য, জীবনী ইত্যাদি সকল প্রকার পুস্তক-পুস্তিকার মধ্যে তারা এগুলি সন্ধান করেছেন। এই সন্ধানের পরেও যে সকল হাদীস নামে প্রচলিত কথার কোনো ‘সনদ’ তারা পান নি সেগুলিকে তারা ‘ভিত্তিহীন’, 'সূত্র বিহীন’, বানোয়াট ও মিথ্যা বলে গণ্য করেছেন। ১. ৭. ১. ৩. মিথ্যাবাদীর বর্ণনা জাল বা মিথ্যা হাদীস চেনার অন্যতম উপায় হলো যে, হাদীসটির সনদে এমন একজন রাবী রয়েছেন, যাকে মুহাদ্দিসগণ নিরীক্ষার মাধ্যমে মিথ্যাবাদী বলে চিহ্নিত করেছেন এবং একমাত্র তার মাধ্যমে ছাড়া অন্য কোনো সূত্রে এই হাদীসটি বর্ণিত হয় নি। এজন্য জাল বা মিথ্যা হাদীসের সংজ্ঞায় মুহাদ্দিসগণ বলেছেন: perl 8 “যে হাদীস শুধুমাত্র কোনো মিথ্যাবাদী রাবী বর্ণনা করেছে তা মাউযু হাদীস এই মিথ্যাষাদী রাবীর ডন্তাদ বা পূববৰ্ধী রাবী এর ডন ছযরা পরবর্তী রাবীগণ বিশস্ত, সত্যবাদী ও নির্ভরযোগ্য হলেও কিছু আসে যায় না। মুহাদ্দিসগণ নিরীক্ষার মাধ্যমে যদি দেখতে পান যে, এই ব্যক্তি উত্তাদ হিসেবে যার নাম উল্লেখ করেছে তার অন্য কোনো ছাত্রই এই হাদীসটি বর্ণনা করছেন না বা অন্য কোনো সূত্রেও হাদীসটি বর্ণিত হয় নি, তাহলে তারা নিশ্চিত হন যে, তং রাণী তর. ডঞাছের গাছে :মদটি বডি দিখা হাদীলটিলচ করেছে। পরবর্তীকালে বিভিন্ন মুহাদ্দিস এই মিথ্যাবাদীর নিকট থেকে হাদীসটি সংগ্রহ করেছেন নিরীক্ষা, পর্যালোচনা বা সংকলনের জন্য ৷ ১. ৭. ১. ৩. ১. মিথ্যাবাদীর পরিচয় যে সকল রাবী মিথ্যা হাদীস বর্ণনা করেন বলে মুহাদ্দিসগণ বুঝতে পেরেছেন তাদেরকে তারা বিভিন্ন প্রকারের বিশেষণে আখ্যায়িত করেছেন । কখনো তারা তাদেরকে স্পষ্টত মিথ্যাবাদী ও জালিয়াত বলে আখ্যায়িত Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।