যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের নামে জালিয়াতি ১৬৯ ব্যাখ্যাকে হাদীসের অংশ বানিয়ে দেওয়া । আমাদের সমাজে আমরা প্রায় সকলেই এই অপরাধে লিপ্ত রয়েছি। আত্মশুদ্ধি, পীর-মুরিদী, দাওয়াত- তাবলীগ, রাজনীতিসহ মতভেদীয় বিভিন্ন মাসলা-মাসাইল-এর জন্য আমরা প্রত্যেক দলের ও মতের মানুষ কুরআন ও ছাদীস থেকে দলীল প্রদান করি। এই দলীল প্রদান খুবই স্বাভাবিক কর্ম ও ঈমানের দাবি। তবে সাধারণত আমরা আমাদের এই ব্যাখ্যাকেই রাসূলুল্লাহ (3%)-এর নামে চালাই । যেমন রাসূলুল্লাহ (3%) রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু প্রচলিত অর্থে ‘রাজনীতি’ করেন নি, অর্থাৎ ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের মৃত কিছু করেন নি। বর্তমানে গণতাস্ত্রিক ‘রাজনীতি’ করছেন অনেক আলেম । সৎকাজে আদেশ, অৎ্সকাজে নিষেধ বা ইকামতে দ্বীনের একটি নতুন মাধ্যম হিসেবে একে খহণ করা হয়। তবে যদি আমরা বলি যে, 'রাসূলুল্লাহ (3) রাজনীতি করেছেন’, তবে শ্রোতা বা পাঠক '‘রাজনীতি'র প্রচলিত অর্থ, অর্থাৎ ভোটের মাধ্যমে ক্ষমতা দখলের রাজনীতির কথাই বুঝবেন ৷ আর এই রাজনীতি তিনি করেন নি। ফলে এভাবে তার নামে মিথ্যা বলা হবে। এজ্জন্য আমাদের উচিত তিনি কী করেছেন ও বলেছেন এবং আমরা কি ব্যাখ্যা করছি তা পৃথকভাবে বলা । রাসূলুল্লাহ (বু্ক) হীন প্রচার করেছেন আজীবন । দ্বীনের জন্য তিনি ও কখনোই দাওয়াতের জন্য সময় নির্ধারণ রূরে বিভিন্ন এলাকায় সফরে ‘বাহির’ হন নি। বর্তমান প্রেক্ষাপটে অনেকে হিজরত না করলেও অন্তত কিছুদিনের জন্য বিভিন্ন স্থানে যেয়ে দাওয়াতের কাজ করছেন। কিন্তু আমরা এই কর্মের জন্য যদি বলি যে, তিনি দাওয়াতের জন্য ‘বাহির’ হতেন, তবে পাঠক বা শ্রোতা ‘নির্ধারিত সময়ের জন্য বাহির হওয়া’ বুঝবেন । অথচ তিনি কখনোই এভাবে দাওয়াতের কাজ করেন নি। এতে তার নামে মিথ্যা বলা হবে। যদি আমরা বলি যে, 'রাসূলুল্লাহ (ক) ও সাহাবীগণ মীলাদ মাহফিল করতেন’ তবে অনুরূপভাবে তার নামে মিথ্যা বলা হবে। কারণ তারা কখনোই শুধু ‘মীলাদ’ আলোচনা বা উদযাপনের জন্য কোনো মাহফিল করেন নি। তবে রাসূলুল্লাহ (3) তার জন্ম বিষয়ক দুই চারিটি ঘটনা সাহাবীদেরকে বলেছেন। এ সকল হাদীস সাহাবীগণ তাবিয়ীগণকে বলেছেন। এগুলির জন্য তারা কোনো মাহফিল করেন নি বা এগুলিকে পৃথকভাবে আলোচনা করেন নি। আজ যদি কোনো মুসলিম ‘আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা’ ছাড়া অবিকল রাসূলুল্লাহ (3%) ও সাহাবীগণের পদ্ধতিতে এ সকল হাদীস বর্ণনা করেন, তবে কেউই বলবেন না যে তিনি মীলাদ মাহফিল করছেন। এতে আমরা বুঝি যে, ‘মীলাদ মাহফিল’ বলতে যে অর্থ আমরা সকলেই বুঝি সেই কাজটি তিনি করেন নি। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।