১৬৮ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা Zz sa dw e704 CG 07 ep “ oo. lt Pris ed de lle 2 Ye all FTE) Atlas SAU alli, sali 0! EA NEO GT EDI AU EERE “সালাত, সিয়াম ও যিক্র (এগুলির সাওয়াব) আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে সাত শত গুণ বর্ধিত হয়।”২*৮ এ হাদীসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে, এই হাদীসে স্পষ্ট অর্থ জিহাদের জন্য অর্থ ব্যয়ের চেয়েও সাত শত গুণ বেশি সাওয়াব পাওয়া যায়। কেউ কেউ এখানে কিছু কথা উহ্য রয়েছে বলে মনে করেছেন। ভারা বলেছেন, এই হাদীসের অর্থ হলো ‘আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায়’ সালাত, সিয়াম ও যিকর পালন করলে সেগুলির সাওয়াব আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করার চেয়ে সাত শত গুণ বর্ধিত হয়।*** এখানে আমাদের দায়িত্ব হলো হাদীসটি শাব্দিক অর্থ বলার পরে আমাদের ব্যাখ্যা পৃথকভাবে বলা । এখানে বিভিন্নভাবে হাদীসের নামে মিথ্যা বলার সম্ভাবনা রয়েছে। যেমন কেউ গুণভাগ করে বলতে পারেন যে, ‘জিহাদে যেয়ে অর্থ ব্যায় করলে ৭ লক্ষগুণ সাওয়াব। আর ঘরে বসে যিক্র করলে তার ৭ শত গুণ সাওয়াব । এর অর্থ হলো ঘরে বসে যিকর করলে ৪৯ কোটি নেক আমলের সাওয়াব ৷’ তিনি যদি উপরের হাদীসগুলির সঠিক Np de hes Bagh ls ব্যাখ্যা করেন তবে অসুবিধা নেই । কিন্তু তিনি যদি এই হাদীসের কথা বলে বুঝান তবে তিনি হাদীসের নামে মিথ্যা বললেন । কারণ রাসুলুল্লাহ (%) কখনোই এভাবে বলেন নি । তিনি আল্লাহর পথে খরচের চেয়ে ৭০০ গুণ বৃদ্ধি বলতে মুল সাওয়াবের চেয়ে ৭০০ গুণ, নাকি ৭০০ গুণের ৭০০ গুণ বুঝাচ্ছেন তাও বলেন নি। কাজেই তিনি যা স্পষ্ট করে বলেন নি, তা তার নামে বলা যায় না । তবে পৃথকভাবে ব্যাখ্যায় বলা যেতে পারে। অনুরূপভাবে যদি কেউ বলেন যে, ‘হাদীস শরীফে বলা হয়েছে, হালাল উপার্জনের জন্য কর্মরত অবস্থায়, হজ্জের সফরে থাকা অবস্থায়, ইলম শিক্ষারত অবস্থায়, দাওয়াতে রত অবস্থায়, সৎকাজের আদেশের জন্য মিছিলে থাকা অবস্থায় বা নফস'কে শাসন করার অবস্থায় যিকূর করলে ৪৯ কোটি গুণ সাওয়াব পাওয়া যায়’ তবে তিনিও হাদীসের নামে মিথ্যা বললেন। হাদীসের নামে মিথ্যা বলার একটি প্রকরণ হলো, অনুবাদের ক্ষেত্রে শাব্দিক অনুবাদ না করে অনুবাদের সাথে নিজের মনমত কিছু সংযোগ করা বা কিছু বাদ দিয়ে অনুবাদ করা। অথবা রাসূলুল্লাহ (3%) যা বলেছেন তার **৮ আবু দাউদ, আস-সুনান ৩/৮, হাকিম, আল-মুসতাদরাক ২/৮৮ ৷ হাদীসটির একমাত্র রাবী যাব্বান ইবনু ফাইদ হাদীস বর্ণনায় দুর্বল ছিলেন। ইবনু হাজার, তাকরীৰ, পৃ. ২১৩ ৷ **৯ হাশিয়াতু ইবনিল কাইয়িম ৭/১২৭ । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।