যঈফ এবং জাল হাদিস খন্ড — হাদিসের নামে জালিয়াতি
/ ৫৩০
📝 লেখা 📖 পিডিএফ

ৰ ead কং হাদালের শামে জ্যলয়াতি ১৬৫ ৯. ৬. ৩. অনুবাদে, ব্যাখ্যায় ও গবেষণায় মিথ্যা হাদীসের নামে মিথ্য'র আরেকটি বড় ক্ষেত্র হলো অনুবাদ ও ব্যাখ্যা । প্রচলিত বই-পুস্তক ও ওয়ায-নসাহত পধালোচনা করলে দেখা যায় যে, আমরা সাধারণত হাদীস বর্ণনার ক্ষেত্রে নিজেদেরকে ১০০% ঢালাও স্বাধীনতা প্রদান করে থাকি ৷ হাদীসের মূল বক্তবাকে আমরা আমাদের পছন্দমত কমবেশি করে অনুবাদ করি, অনুবাদের মধ্যে আমাদের অনেক মতামত ও ব্যাখ্যা সংযোগ করি এবং সবকিছুকে ‘হাদীস’ নামেই চালাই । অথচ সাহাবায়ে কেরাম সামান্য একটি শব্দের হেরফেরের কারণে গলদঘর্ম হয়ে যেতেন! কুরআন ও হাদীসের আলোকে কিয়াস ও ইজতিহাদ ইসলামী ফিকহের অন্যতম উৎস। যে সকল বিষয়ে কুরআন ও হাদীসে স্পষ্ট কিছু বিধান দেওয়া হয় নি কিয়াস ও ইজতিহাদের মাধ্যমে সেগুলির বিধান নির্ধারণ করতে হয়। যেমন রাসুলুল্লাহ (3%) উম্মাতকে সালাত শিক্ষা দিয়েছেন। কিন্তু কোন কাজটি ফরয, কোনটি মুস্তাহাব ইত্যাদি বিস্তারিত বলেন নি । বিভিন্ন হাদীসের আলোকে মুজতাহিদ তা নির্ণয় করার চেষ্টা করেন । অনুরূপভাবে মাইক, টেলিফোন, প্লেন ইত্যাদি বিষয়ে কুরআন ও হাদীসে কিছু বলা হয় নি। কুরআন ও হাদীসের প্রাসঙ্গিক নির্দেশাবলির আলোকে কিয়াস ও ইজতিহাদের মাধ্যমে এগুলির বিধান অবগত হওয়ার চেষ্টা করেন মুজতাহিদ । তবে কিয়াস বা ইজতিহাদ দ্বারা কোনো গাইবী বিষয় জানা যায় না বা ইবাদত বন্দেগি তৈরি করা যায় না। হজ্জের সময় ইহরাম পরিধানের উপর কিয়াস করে সালাতের মধ্যে ইহরাম পরিধানের বিধান দেওয়া যায় না। অনুরূপভাবে মসজিদুল হারামে সালাতের ১ লক্ষগুণ সাওয়াবের উপর কিয়াস করে তথায় যাকাত প্রদানের সাওয়াব ১ লক্ষগুণ বৃদ্ধি হবে বলে বলা যায় না। ol আমরা বলতে পারি না যে, রামাদানে যাকাত দিলে ৭০ গুণ সাওয়াব এবং রামাদানে মসজিদে হারামে যাকাত প্রদান করলে ৭০ লক্ষ গুণ সাওয়াব । এখানে কিছু উদাহরণ উল্লেখ করছি । ইমাম তিরমিযী তার সুনানগ্রন্থে জিহাদের ফযীলতের অধ্যায়ে নিম্নের ‘হাসান’ বা গ্রহণযোগ্য হাদীসটি সং করেছেন । খুরাইম ইবনু ফাতিক (রা) বলেন, রাসূলুল্লাহ (সু) বলেছেন: ie BY STS hi fe 0 LS GH Lp শত গুণ সাওয়াব লেখা হয়।” ২% ইমাম ইবনু মাজাহ সংকলিত একটি যয়ীফ হাদীসে বলা হয়েছে: ২৩৩ তিরমিধী, আস-সুনান ৪/১৬৭ ৷ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।